৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
ধর্মীয় মূল্যবোধই পারে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে: শাহজাহান চৌধুরী লোহাগাড়ায় মাটি কাটতে বাধা দেওয়ায় জামায়াত কর্মীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি নোয়াখালীতে গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দেবিদ্বারে মৎস্যজীবীদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান নগরকান্দায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, ৩২ জন আটক জলাবদ্ধতা কমাতে চট্টগ্রামে ১৭ স্লুইস গেট প্রস্তুত, বাকি ৪টির কাজ চলছে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ মোটরসাইকেলের শোভাযাত্রা অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স নীতি : মন্ত্রী মীর হেলাল যুদ্ধ উত্তেজনার মাঝেও জ্বালানিবাহী ৮ জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায়
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • চট্টগ্রামে এপিবিএন সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
  • চট্টগ্রামে এপিবিএন সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন চক্রেসো আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৯) এর এক সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নাঈম বিশ্বাস (২৫)।সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।চমেক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত সূত্র জানায়, নিহত নাঈম বিশ্বাসকে এপিবিএন সদস্যরা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।ঘটনার খবর পেয়ে এপিবিএন-৯ এর একটি টিম ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক তদন্ত শুরু করে। এপিবিএন-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা বলেন, “বাসা থেকে ঝুলন্ত অবস্থায় নাঈম বিশ্বাসের লাশ উদ্ধার করা হয়েছে। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”চমেক পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক জানান, এপিবিএন সদস্যদের বরাতে জানা গেছে—নাঈম বিশ্বাসকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে আনা হলে মৃত্যু নিশ্চিত করা হয়।এ বিষয়ে জানতে এপিবিএন-৯ এর পুলিশ সুপার দীপক জ্যোতি খীসার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।নিহত নাঈম বিশ্বাস পরিবারসহ বায়েজিদ এলাকায় বসবাস করতেন। তার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page