১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার চরকালেখান ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাসির ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত নিয়ন্ত্রণহীন তিন চাকা: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার শঙ্কা টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ পটিয়ায় আ,লীগ, যুবলীগের ৩জন গ্রেপ্তার। প্রকৃতির খেলা
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

চট্টগ্রামে অভাবী রোজাদারদের জন্য মাসব্যাপী ইফতারের রাজকীয় আয়োজন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম।।পবিত্র রমজানে অভাবী মানুষের পাশে দাঁড়াতে এবং সামাজিক বৈষম্য ভেঙে রমজানের মানবিক বার্তা ছড়িয়ে দিতে চট্টগ্রাম সিটি করপোরেশন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথভাবে মাসব্যাপী বিনামূল্যে ইফতার ও সেহরির আয়োজন করেছে।

এ উপলক্ষে নগরীর বিপ্লব উদ্যান ইসলামিক আবহে সাজানো হয়েছে। সেখানে সুবিশাল প্যান্ডেলে হাজার মানুষের একসঙ্গে বসে ইফতার করার জন্য টেবিল-চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। পুরো আয়োজনটি দেখে রাষ্ট্রীয় কোনো ভিআইপি অনুষ্ঠানের মতো মনে হলেও বাস্তবে এই আয়োজন ছিন্নমূল ও অভাবী রোজাদারদের জন্য।
প্রতিদিন এখানে অভাবী মানুষদের আমন্ত্রণ জানিয়ে ইফতার ও সেহরি করানো হবে। পাশাপাশি সমাজের বিত্তবানদেরও সুযোগ থাকবে অভাবীদের সঙ্গে একই টেবিলে বসে একই মেন্যু শেয়ার করার।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের বেশিরভাগ মানুষ নিত্যদিনের প্রয়োজন মেটাতেই হিমশিম খাচ্ছেন। তিনবেলা পেটভরে খাওয়াই অনেকের জন্য বড় চ্যালেঞ্জ। পবিত্র রমজান এলে তাদের দুশ্চিন্তা আরও বেড়ে যায়। অনেকেই শুকনো মুড়ি আর পানি দিয়ে রোজা ভাঙেন। আবার নিম্ন-মধ্যবিত্ত বহু মানুষ ভালো ইফতার ও সেহরি জোগা ড় করতে পারেন না। এসব মানুষের কথা বিবেচনায় নিয়েই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো মাসে লক্ষাধিক মানুষকে ইফতার ও সেহরি করানো হবে বলে জানানো হয়।
এই কর্মসূচির প্রথম দিনের আয়োজন উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ধাপে ধাপে সমাজের বিভিন্ন পেশার মানুষকে এ আয়োজনে যুক্ত করা হবে।
এ বিষয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য জামাল উদ্দিন বলেন, “ইফতারের মাধ্যমে শুধু রোজা ভাঙাই নয়, সামাজিক বৈষম্যও ভাঙার উদ্দেশ্যেই আমরা এতো বড় আয়োজন করে থাকি। সমাজের বিত্তবান ও সাদা মনের মানুষদেরও আমরা এতে অংশগ্রহণের আমন্ত্রণ জানাই।”
তিনি আরও বলেন, “এবার সারাদেশে প্রায় ৩ লাখ মানুষের ইফতার ও সেহরির আয়োজন করা হচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও কুড়িগ্রামে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”
রমজানের এই মানবিক উদ্যোগ নগরবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা
বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক
সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক
সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
চরকালেখান ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাসির ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিয়ন্ত্রণহীন তিন চাকা: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার শঙ্কা
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

You cannot copy content of this page