২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র উখিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে গ্রাহকদের বিক্ষোভ উন্নত যোগাযোগই উন্নয়নের চাবিকাঠি: এমপি শাহজাহান চৌধুরী পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারী ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার। চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা ও টাকা লুট: গ্রেফতার ৯ চট্টগ্রাম বন্দরে গ্যান্ট্রি ক্রেনের ক্যাবল ছিঁড়ে দুমড়ে মুচড়ে গেছে ট্রেইলার ও কন্টেইনার জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার শঙ্খ চরে বালুর নিচে ৮১ কোটি টাকার স্বপ্ন: নিঃস্ব হাজারো কৃষক একটি ভালো সমাজ গড়া আমাদের সবার দায়িত্ব — শামা ওবায়েদ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চট্টগ্রামের বাঁশখালীর গৃহবধূর ক্ষতবিক্ষত লাশ চকরিয়ার কক্সবাজারে উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃসরওয়ার আলম চৌধুরী বাঁশখালী প্রতিনিধি >>> কক্সবাজারের চকরিয়ায় সড়কের পাশ থেকে ক্ষতবিক্ষত বুলবুল আক্তার (২৬) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার এবিসি সড়কের পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ইদমনি এলাকার স্থানীয় লোকজন সড়কের পাশে ওই নারীর লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন চকরিয়া থানার এসআই আবুল খায়ের।তিনি জানান, ওই নারীর পেটে, পায়ে, হাতে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।নিহত বুলবুল আক্তার বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড টেকপাড়া নামক এলাকার আবদুল করিমের মেয়ে ও একই এলাকার আবদুল গফুরের স্ত্রী।জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এবিসি সড়কের পূর্বপাশে এক নারীর লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে থানা পুলিশকে খবর দিলে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে।চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ ও থানার ওসি (তদন্ত) মো. ইয়াছিন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ছুরিকাঘাত করে ওই নারীকে হত্যা করা হয়েছে। তার পেটে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ধর্ষণের ঘটনা ঘটেছে কি-না ময়নাতদন্তের পর জানা যাবে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page