১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: অভিযুক্ত গ্রেফতার, বিক্ষুব্ধ জনতার সঙ্গে সংঘর্ষে ১৮ পুলিশ আহত, ওসি ক্লোজড দিনের চারটি ম্যাচই ড্র, বিশ্বকাপের ইতিহাসে বিরল ঘটনা কক্সবাজারে ময়লার স্তূপে মিলল বন্দুক-ধারালো অস্ত্র চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন ইতালিতে সিলেট সমিতি মনছা ব্রিয়েনছার নতুন কমিটির শপথ। পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, অংশ নিল ক্ষুদে ভক্তরাও চট্টগ্রামে মেট্রোরেল-মনোরেল বিতর্ক: কোনোটিই এখন বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী
আন্তর্জাতিক:
কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।।
     
             

চট্টগ্রামের কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, চকবাজারে মলম পার্টির সদস্য আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম,চট্টগ্রাম >>> চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে চকবাজার এলাকায় অভিযান চালিয়ে মলম পার্টির এক সদস্যকে লুণ্ঠিত টাকাসহ আটক করা হয়েছে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেপ্তাররা হলেন— কুমিল্লার তিতাস থানার মো. আনোয়ার (২৭), চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মো. হৃদয় (২৭) এবং কুমিল্লার মুরাদনগর থানার আক্তার হোসেন (৩০)। বর্তমানে তারা চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, ডাকাতির প্রস্তুতির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।অন্যদিকে, চকবাজার থানা পুলিশ পৃথক অভিযানে মলম পার্টির সদস্য বেলাল উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে। শুক্রবার সকালে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত ২০ হাজার টাকা উদ্ধার এবং দস্যুতার কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।পুলিশ জানায়, গত ৭ এপ্রিল বিকেলে চকবাজার থানার ওয়াসা মোড় সংলগ্ন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের সামনে থেকে বাঁধন সরকার (২৭) নামে এক ব্যক্তিকে বুদ্ধিনাশক পদার্থ ব্যবহার করে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় বেলাল ও তার সহযোগীরা।এ ঘটনায় ভুক্তভোগী বাঁধন সরকার চকবাজার থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে হালিশহর থানার রঙ্গীপাড়া এলাকা থেকে বেলালকে গ্রেপ্তার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল জানিয়েছে, তারা চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় চেতনানাশক স্কোপোলামিন ব্যবহার করে সাধারণ মানুষকে অচেতন করে সর্বস্ব লুটে নেয়।চকবাজার থানার অফিসার ইনচার্জ বাবুল আজাদ জানান, গ্রেপ্তার আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: অভিযুক্ত গ্রেফতার, বিক্ষুব্ধ জনতার সঙ্গে সংঘর্ষে ১৮ পুলিশ আহত, ওসি ক্লোজড
দিনের চারটি ম্যাচই ড্র, বিশ্বকাপের ইতিহাসে বিরল ঘটনা
কক্সবাজারে ময়লার স্তূপে মিলল বন্দুক-ধারালো অস্ত্র
চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন
ইতালিতে সিলেট সমিতি মনছা ব্রিয়েনছার নতুন কমিটির শপথ।
পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত।
নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, অংশ নিল ক্ষুদে ভক্তরাও

You cannot copy content of this page