১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় মধ্যস্বত্বভোগীহীন ‘কৃষকের বাজার’ উদ্বোধন শহীদ আহমুদুল হক ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মূর্ত প্রতীক: নাজমুল মোস্তফা আমিন বৈশ্বিক তেলের অস্থিরতায় জি–৭ এর কৌশল: রিজার্ভ থেকে বাজারে সরবরাহের প্রস্তুতি চট্টগ্রামে প্লাস্টিক কারখানায় শ্রমিক বিক্ষোভ, সাংবাদিক অবরুদ্ধ চট্টগ্রামে ইয়াবার বড় চালানসহ গ্রেফতার- ৫ ১৮ নগর ঝুঁকি চিহ্নিত করে ইপসার গবেষণা প্রতিবেদন চসিকে মন্ত্রীত্ব পেলেন টাঙ্গাইলের আযম খান কক্সবাজার কারাগারে জেলার দেলোয়ারের একচ্ছত্র আধিপত্য বিস্তার অশ্রু মুছে হাসিমুখে ফিরলেন ৬২ জন সেবাপ্রার্থী সাতকানিয়ায় চিকিৎসকদের সমন্বয় সভায় সেবার মানোন্নয়নে জোর
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> সুনামগঞ্জ
  • ঘটনাস্থলে না থেকে ও মামলার আসামী হলেন বিএনপির আদর্শের কর্মী রতন মিয়া ও রিগান আহমদ।
  • ঘটনাস্থলে না থেকে ও মামলার আসামী হলেন বিএনপির আদর্শের কর্মী রতন মিয়া ও রিগান আহমদ।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সুনামগঞ্জ প্রতিনিধি>>> বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বিএনপির একজন রাজনৈতিক কর্মী হিসেবে র্দূদিনে এই সংগঠনের রাজনীতি করেও অবশেষে সুনামগঞ্জে দায়েরকৃত একটি মামলার আসামী হলেন বিশিষ্ঠ ব্যবসায়ী রতন মিয়া ও রিগান আহমদ।তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ননাই গ্রামের মোঃ আবু তাহের মিয়ার পুত্র বিএনপি নেতা ও মোঃ রতন মিয়া।তিনি তাহিরপুর উপজেলাধীন যাদুকাটা নদী বালিমহালের একজন বৈধ ইজারাদার।এছাড়াও বাংলাদেশ আভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) এর ইজারাদার হিসেবে সুনামগঞ্জ জেলায় জাতীয় রাজস্ব প্রদানে তার রয়েছে বিরাট অবদান।রাজধানী ঢাকা মহানগর উত্তরের রুপনগর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি হিসেবে ব্যবসায়ী মোঃ রতন মিয়া ও তার ছেলে সোহানুর রহমান সুয়েব ঢাকা মিরপুর ১০ নং এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহন করেন।আন্দোলনে অংশগ্রহনকারী ছাত্রদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগীতা করেছেন তিনি।শুধু রাজধানীতেই নয় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ছাত্র আন্দোলন পরবর্তীতে আহত ছাত্রজনতাকে চিকিৎসাসেবা গ্রহনে আর্থিক সহায়তাও দিয়েছেন তিনি। কিন্তু তার প্রতিপক্ষদের সহায়তা নিয়ে অজ্ঞাত একটি কুচক্রি গত ২রা সেপ্টেম্বর সুনামগঞ্জের দ্রæতবিচার আদালতে দায়েরকৃত মামলায় তাকে ৫৭ নং আসামী করা হয়েছে।অপরদিকে সুনামগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক হিসেবে দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত থাকার পরও রিগান আহমদকে ঐ মামলায় আসামী করা হয়েছে।অথচ ঐ ঘটনার সাথে তারা আদৌ জড়িত নন।তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে তাদেরকে এই হয়রানি মূলক মামলা থেকে অব্যাহতি প্রদানের জন্য আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page