১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় খালে পাওয়া মহিলা লাশটির বাড়ি কক্সবাজার। চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত নগরকান্দা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ শোভাযাত্রা অনুষ্ঠিত জাউয়াবাজারে বুকী নদী পরিদর্শন: দখল-দূষণ রোধে কঠোর অবস্থান জাতীয় নদী রক্ষা কমিশনের তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান চাটখলে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন মুলাদীতে আঃ ছত্তার খানের আয়োজনে বৈশাখী প্রীতিভোজ অনুষ্ঠিত সাতকানিয়ায় সিআর পরোয়ানাভুক্ত এক আসামি গ্রেফতার দশমিনায় ট্রাক থামিয়ে মাছ ডাকাতি: প্রধান আসামিসহ ২ জন গ্রেফতার।
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

গোদাগাড়ীর খেয়াঘাট ইজারা বাতিলের দাবিতে চরবাসীর বিক্ষোভ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর,রাজশাহী, প্রতিনিধি >>> রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চরাঞ্চলের মানুষ পদ্মা নদীর খেয়াঘাট ইজারা প্রথা বাতিলের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। রোববার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলি ইউনিয়নের বাসিন্দারা একত্রিত হয়ে তাদের দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরেন।চরবাসীরা জানান, ভারতীয় সীমান্তঘেঁষা এই ইউনিয়ন দুটির মানুষদের নদী পারাপারের একমাত্র ভরসা নৌকা। কিন্তু খেয়াঘাট ইজারাদাররা বছরের পর বছর ধরে তাদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছেন। সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি টাকা আদায়, মালামাল পরিবহনে বাড়তি টাকা নেওয়া এবং মাঝেমধ্যে হুমকি-ধামকির অভিযোগও তুলে ধরেন তারা। ফলে চরবাসী স্পষ্ট দাবি জানায়— খেয়াঘাটে কোনো ইজারা প্রথা থাকবে না, শুধু মাঝিরা পরিচালনা করবেন নৌকা।সম্প্রতি চর আষাড়িয়াদহ ইউনিয়নের বাসিন্দারা ফুলতলা ভাটোপাড়া, বিদিরপুর ও প্রেমতলী খেয়াঘাটের ইজারা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন। তাদের সঙ্গে সংহতি জানিয়ে রোববারের কর্মসূচিতে চর আলাতুলির মানুষও যোগ দেন, যারা ভগবন্তপুর ও আলাতুলি ঘাটের ইজারা বাতিলের দাবি তোলেন।মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করেন— ‘চাঁদাবাজি চলবে না’, ‘ঘাটের নামে জুলুম বন্ধ করো’, ‘চরবাসী মুক্তি চাই’, ‘ইজারা প্রথা বাতিল করো’ ইত্যাদি।সমাবেশে বক্তব্য রাখেন চর আষাড়িয়াদহ ইউনিয়নের বাসিন্দা আব্দুল্লাহীল কাফি, মোশারফ হোসেন ইমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমাম হোসেনসহ আরও অনেকে। তারা বলেন, ঘাটের নামে সাধারণ মানুষের ওপর জুলুম চলছে। চরাঞ্চলের নিরীহ কৃষকদের কাছ থেকে জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এ অবস্থা আর মেনে নেওয়া হবে না।চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম ভোলা জানান, ইজারাদারদের অতিরিক্ত টাকা আদায়ের বিরুদ্ধে বারবার নিষেধ করা হলেও তারা তা মানছেন না। উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি বলে তিনি দাবি করেন।সমাবেশ শেষে চরবাসীরা বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান স্মারকলিপি গ্রহণ করে জানান, বিষয়টি নিয়ে দ্রুত একটি কমিটি গঠন করা হবে। কমিটির সুপারিশের ভিত্তিতে প্রতিবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। চূড়ান্ত সিদ্ধান্ত সেখান থেকেই আসবে।তিনি আরো জানান, বর্তমানে জেলা পরিষদ এক মাসের জন্য খেয়াঘাট ইজারা দিয়েছে, যা ১১ মে শেষ হবে। এই সময়ের মধ্যে ইজারাদাররা কোনো ধরনের হয়রানি বা অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবেন না। এরপর ঘাট ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হবে বলে আশ্বস্ত করেন তিনি।মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুম, রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page