২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত – ৩ কিশোরগঞ্জে জেডসি বান্ধব গ্রীণস্কুল ও পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা অনুষ্ঠান  কিশোরগঞ্জে মানবিকতার বিরল দৃষ্টান্ত: প্রতিবেশীদের সাথে সম্পদ ও আনন্দ সহভাগিতা অনুষ্ঠান!  সখিপুরে বসতঘরে আগুন, শিক্ষককে সন্দেহ করে, প্রতিবাদে ওই শিক্ষকের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি- পটুয়াখালীতে বিদেশ পাঠানোর নামে প্রতারণা: টাকা চাওয়ায় আটকে রেখে অমানুষিক নির্যাতন! সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত। লা লিগায় বার্সেলোনার গোল উৎসব: রাফিনহার রেকর্ডে এলচেকে উড়িয়ে জয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানালেন এলজিআরডি প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক:
বিদেশ ভ্রমণে ইসরাইলি পরিচয় গোপন করছেন অর্ধেকের বেশি নাগরিক দুবাই-কুয়েত রুটে এমিরেটসের ফ্লাইট পুনরায় চালু, আপাতত সীমিত সূচি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের খসড়া বিল অনুমোদন ইরানের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ নিয়ে যা বলছে ইরান ভিয়েতনামে জাতীয় দিবসের ছুটিতে আকাশপথে রেকর্ড যাত্রীচাপ, বাড়ল ফ্লাইটের সংখ্যা নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ
     
             

গার্ল গাইডস রেঞ্জার কাউন্সিলের সাবেক চেয়ারম্যান দুলিয়া জান্নাতের শোকসভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় রেঞ্জার কাউন্সিলের সাবেক চেয়ারম্যান দুলিয়া জান্নাত লুচির শোকসভা ও দোয়া মাহফিল ৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ ঢাকা কমার্স কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। দুলিয়া জান্নাত (৪৬) ৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ ইন্তেকাল করেছেন এবং মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে। শোকসভায় মরহুমার স্মরণে বক্তব্য রাখেন ঢাকা কমার্স কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আবু সাইদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর মো. ওয়ালী উল্যাহ, বিআরডিবি’র সাবেক যুগ্ম পরিচালক মো. মোবারক আলী, মুলাদী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদ জুয়েল, আলোকিত মুলাদীর প্রধান উপদেষ্টা মো. মিজানুর রহমান, ঢাকা কমার্স কলেজের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, ঢাকা কমার্স কলেজ টিচার্স কোয়ার্টার্স সেক্রেটারি মো. মোশাররফ হোসেন প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন শাইনপুকুর মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল ফজল কাশেমী ।
বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর গ্রামের দুলিয়া জান্নাত বরিশাল জেলা স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মুলাদীস্থ জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. দলিল উদ্দীনের একমাত্র কন্যা এবং ঢাকা কমার্স কলেজের প্রফেসর এস এম আলী আজমের স্ত্রী। মৃত্যুকালে তিনি মাতা, স্বামী, ১ কন্যা ও ১ পুত্র রেখে গেছেন।
দুলিয়া জান্নাত বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের বরিশাল মুক্ত রেঞ্জার ইউনিটের চেয়ারম্যান ২০০০-২০০১, বরিশাল বিভাগীয় প্রতিনিধি ১৯৯৯-২০০১ ও জাতীয় রেঞ্জার কাউন্সিলের চেয়ারম্যান ২০০২ এ দায়িত্ব পালন করেন। তিনি ঢাকাস্থ তাহসিন মুক্ত রেঞ্জার ইউনিটের সহকারী গাইডার ছিলেন। তিনি গার্ল গাইডস এর হলদে পাখি, গাইড ও রেঞ্জার প্রশিক্ষক ছিলেন। দুলিয়া ভোলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটি, ভোলা দীপাঞ্চল সাংস্কৃতিক সংগঠন, বিএম কলেজ উত্তরণ সাংস্কৃতিক সংগঠন, বরিশাল শব্দাবলী থিয়েটার, প্রান্তিক সংগীত বিদ্যালয়, টাপারওয়্যার ইত্যাদি সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যে অংশগ্রহণ করেছেন। তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদ আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ১৯৮৮, ১৯৮৯ ও ১৯৯১ সালে ৩টি করে ইভেন্টে জেলা পর্যায়ে বিজয়ী হয়েছেন। বরিশাল বিএম কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান সম্মান পরীক্ষায় দুলিয়া জান্নাত জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় স্থান লাভ করেছেন।
তাঁর মৃত্যুতে ঢাকা কমার্স কলেজ, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, মুলাদী উপজেলা সমিতি, আলোকিত মুলাদী, মুলাদী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকাস্থ মুলাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও পরিশীলন পরিষদের পক্ষ থেকে শোক প্রকাশ করেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে মার্কিন দূতাবাসের অভিনন্দন
ঢাকা-ফ্রাঙ্কফুর্ট রুটে সৌদিয়া কার্গোর নতুন নিয়মিত ফ্লাইট চালু
দেশে ম্যালেরিয়া ও এইচআইভি সংক্রমণের হার বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী
দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
আজকের দিনের গুরুত্বপূর্ণ ৫ খবর: সরকারি বেতন বৃদ্ধি ও তারেক রহমানের ভারত সফর
সরবরাহ বাড়লেও কমেনি গ্যাস সংকট: পাম্পগুলোতে দীর্ঘ সারি
ঢাকার ১১০ কিলোমিটার নৌপথে বৈদ্যুতিক ওয়াটার বাস চালুর পরিকল্পনা সরকারের
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৪৭, ধ্বংসস্তূপের নিচে উদ্ধারকাজ অব্যাহত

You cannot copy content of this page