২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ। মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক। মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

গাজায় প্রতিদিন ১০০ ট্রাক মানবিক সহায়তা প্রয়োজন: জাতিসংঘ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রিয়াজুল ইসলাম কাউসার ইউরোপ প্রতিনিধি

গত ৭ অক্টোবর হামাসের সীমান্তে অনুপ্রবেশের বিরুদ্ধে ইসরায়েলের ব্যাপক হামলায় ধ্বংসযঞ্জে পরিণত গাজায় প্রতিদিন প্রায় ১শ’ ট্রাক মানবিক সহায়তার প্রয়োজন হবে। জাতিসংঘের একটি সূত্র বুধবার এ কথা জানায়।জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস সিএনএন ইউরোপকে বলেন, আমাদের প্রতিদিন ১০০ ট্রাক মানবিক সহয়তা রাখতে হবে। তাই বিপূল সংখ্যক ট্রাক গাজায় প্রবেশ শুরু করা দরকার। খবর এএফপি’র।তিনি আরো বলেন, হামাসের হামলার পর গত দুই সপ্তাহের তীব্র সহিংসতায় ইসরায়েলে প্রায় ১,৪০০ জন নিহত হওয়া এবং ইসরায়েলি পাল্টা হামলায় গাজায় প্রায় ৩,৫০০ লোক মারা যাওয়ার ঘটনার আগেও গাজায় ত্রাণ কার্যক্রমের ক্ষেত্রে সম পরিমাণ পাঠানো হতো।এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহায়তা পাওয়ায় গাজা উপত্যকার দক্ষিণ প্রান্তে গাজা-মিশর সীমান্তের রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে প্রবেশ করার ইসরায়েলি আশ্বাস পেয়েছেন ঘোষণা দেয়ার কয়েক ঘন্টা পরে গ্রিফিথস বলেন, ’সুতরাং প্রথমত, আমাদের প্রতিদিন, সেচ্ছায় নির্ভরযোগ্য প্রবেশ নিশ্চিত করতে হবে। গ্রিফিথস বলেন, দ্বিতীয়ত নিরাপদে মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের গাজা-মিশর সীমান্তের রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে প্রবেশ করতে সক্ষম হতে হবে। আগামী কয়েক দিনের মধ্যে ‘সাহায্যের অপরিহার্য কর্মসূচি’ শুরু হতে পারে বলে তিনি আশ্বাস দেন। গ্রিফিথস বলেন, ত্রাণ বিতরণে সহায়তা করতে ফিলিস্তিনি শরণার্থীদের উন্নয়নে জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) সংস্থা সহ, গাজা উপত্যাকায় প্রায় ১৪ হাজার কর্মী নিয়োজিত রয়েছে।এই সপ্তাহে চারটি বোমা হামলার পর ফিলিস্তিনের রাফাহ ক্রসিং বন্ধ করে দেয়ায় সিনাই মরুভূমিতে আপাতত কয়েক টন ত্রাণ আটকা পড়ে আছে।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এরআগে বলেছে, ইসরায়েল মিশরের মাধ্যমে খাদ্য, পানি ও ওষুধের আকারে মানবিক সহায়তা আসতে বাধা দেবে না।
২৪ লাখ লোকের বাসস্থান গাজার নিয়ন্ত্রক হামাস ব্যতিরেকে বেসামরিক জনগণের কাছে সাহায্য পৌঁছবে বলে জোর দেন গ্রিফিথস।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page