৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
কুড়িগ্রামের রাজীবপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন চট্টগ্রাম বন্দরে প্রতিদিন কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়: শ্রম উপদেষ্টা  চট্টগ্রাম-১৫ আসনে পাল্টে যেতে পারে ভোটের সমীকরণ আজ মাস্টার এ কে এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ১০ম মৃত্যুবার্ষিকী শাল্লার লাগোয়া কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি চট্টগ্রামের সাবেক কাউন্সিলর দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জের এমপি প্রার্থী হীরার নির্বাচনী মতবিনিময়   সবাই শান্ত থাকুন, নেত্রীর জন্য দোয়া করুন, চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি নেতা মুজিবুর নগরকান্দায় পবিত্র কাবা শরিফ অবমাননার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ১
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • গাজায় আরো ৩৯ ফিলিস্তিনি নিহত মোট প্রাণহানি ৫১ হাজারে
  • গাজায় আরো ৩৯ ফিলিস্তিনি নিহত মোট প্রাণহানি ৫১ হাজারে

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আন্তর্জাতিক ডেস্ক >>> ইসরাইলি হামলায় কমপক্ষে আরো ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫১ হাজারে পৌঁছে গেছে। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় উপত্যকাটিতে কমপক্ষে আরো ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হওয়া আরো ১১৮ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৯৮৩ জনে পৌঁছেছে। আর আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৬ হাজার ২৭৪ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল। তারপর প্রায় দু’মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল। কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে আবারও গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page