১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এনসিপির ‘চমক’ ম্লান, চট্টগ্রামে এনসিপি’র যোগদান অনুষ্ঠানে ়আসেননি মনজুর দ্বিতীয় দিন শেষে চাপে বাংলাদেশ মিরপুর টেস্ উখিয়া সীমান্তে র‍্যাবের বড় অভিযান: বাঁশঝাড় থেকে ২.৫ লাখ পিস ইয়াবা উদ্ধার সোনাদিয়ায় প্রশাসনের উচ্ছেদ অভিযান: ২০টি রিসোর্ট গুঁড়িয়ে জমি পুনরুদ্ধার। “মা দিবস” পাহাড় থেকে আনা ১৫০ রাউন্ড গুলিসহ চট্টগ্রামে গ্রেপ্তার ২ গাজীপুরে পাঁচ খুন: স্ত্রী-সন্তানদের হত্যা করে স্বজনকে ফোন ফুরকানের চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩ ছাতকে এক রাতেই শেষ হুশিয়ার আলীর স্বপ্ন—বিষে প্রাণ গেল ১৫০০ মোরগ, ক্ষতি ছাড়াল ৩.৫ লাক টাকার মত। সাতকানিয়ায় চট্টগ্রাম মহিলা ক্লাবের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

কোম্পানীগঞ্জে মামলা করে বাদী বাড়ী ছাড়া,নিরাপত্তা চেয়ে থানায় আবারও অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন >>> নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে প্রবাসীর স্ত্রী মারজাহান আক্তার (৩৭) সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করে বাড়ী ছাড়া হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।এতেও নিরাপদ না হওয়ায় ওই নারী বুধবার রাতে কোম্পানীগঞ্জ থানায় জীবনের নিরাপত্তা চেয়ে আবারও অভিযোগ করেছেন। মারজাহান আক্তার চরপার্বতী ইউনিয়নের ২নং ওয়ার্ড ফতেহ মোহাম্মদ হাজী বাড়ীর ওমান প্রবাসী রেয়াজুল হকের স্ত্রী।মামলার বাদী মারজাহান আক্তার অভিযোগ করে বলেন, এজাহারভুক্ত প্রধান আসামীরা গ্রেফতার না হওয়ায় এবং মামলার পাঁচ আসামী গ্রেফতারের পর জামিনে এসে মামলা প্রত্যাহার ও অন্যান্য ভাবে মান ও জীবনহানিকর অব্যাহত হুমকী-ধুমকী দিচ্ছে। তারা তার বসত বাড়ী ও আশপাশের জায়গা দখল করে অবরুদ্ধ করে রেখেছে। সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বুধবার রাতে থানায় অভিযোগ দেয়ার পর তাৎক্ষনিক নির্যাতিতা নারী মারজাহান আক্তার সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, জায়গা-জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গত ১৮ মার্চ রাতে চরপার্বতী ২নং ওয়ার্ডের রফিকুল ইসলাম, সফিকুল ইসলাম, জসিম উদ্দিন, আবদুল হাই রহমান ও জাফর উল্যার নেতৃত্বে ১৫-২০জন সন্ত্রাসী তার বসত বাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট ও মারধর করে পরিবারের সকল সদস্যকে আহত করে। এঘটনায় গত ২১ মার্চ কোম্পানীগঞ্জ থানায় ১৫জনের নামোল্লেখসহ ৯-১০জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন (মামলার নং-১১। মামলা দায়েরের পর ওই মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এসআই আবদুর রাজ্জাক প্রধান আসামীরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও রহস্যজনক কারণে তাদের গ্রেফতার না করে ৫ জন আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা জামিনে এসে এবং গ্রেফতার না হওয়া আসামীরা ওই পরিবারকে মামলা প্রত্যাহারের জন্য নানা ধরনের হুমকী দিয়ে আসছে। সন্ত্রাসীদের ভয়ে বাড়ী ছাড়া হয়ে মামলার বাদী মারজাহান আক্তার স্বপরিবারে আত্মীয় স্বজনের বাড়ীতে আশ্রিত রয়েছেন। তার একমাত্র ছেলে হাজারীহাট আলিম মাদ্রাসার ছাত্র রাইসুল ইসলাম (১৮) সন্ত্রাসীদের কর্তৃক আহত হয়েও নিরাপত্তার অভাব জনিত কারণে মাদ্রাসায় ক্লাস করতে পারছেনা।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, বুধবার রাতে নির্যাতিতা নারীর নিরাপত্তা চেয়ে অভিযোগ দায়েরের আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ তৎপর রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page