এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগিয় প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাবেক মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী হিসেবে পরিচিত রাসেল ওরফে ‘কেচ্ছা রাসেল’কে গ্রেপ্তার করেছে এসআরবি। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া গ্রামের নিজ বাড়িতে কয়েক ঘণ্টার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার রাসেল ওই এলাকার শফি উল্যাহর ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র প্রদর্শন, হামলা, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অস্ত্র হাতে মহড়া ও হামলার ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি আলোচনায় আসেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৬ থেকে ২০২১ সাল পর্যন্ত অস্ত্রসহ বিভিন্ন ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় তার বিরুদ্ধে ১৬টি মামলা ছিল। ২০২১ সালের ১৩ মে বসুরহাট বাজারে প্রতিপক্ষের লোকজনের ওপর প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলি চালানোর ঘটনায় তিনি নতুন করে আলোচনায় আসেন।তৎকালীন সময়ে আবদুল কাদের মির্জার অনুসারী হিসেবে পরিচিত রাসেলের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহজাহান সাজু ও ছাত্রলীগ নেতা করিম উল্যাহ শাকিলসহ অন্তত ২০ জনকে গুলি, পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ রয়েছে।এ ছাড়া জিআর মামলা নম্বর ৩৫২/১৬-তে তার আট বছরের সাজা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।তার গ্রেপ্তার ও মামলাসংক্রান্ত বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।





মন্তব্য