১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অতিরিক্ত সার মজুদ করায় রুহিয়ায় ব্যবসায়ীকে জরিমানা, বিভিন্ন ডিলার পয়েন্ট পরিদর্শন পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন। নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ ঈদগাঁও বাজার ও স্টেশনে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ সাতকানিয়ায় ১৪৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪০ পদ শূন্য: ব্যাহত হচ্ছে পাঠদান তিন সন্তান জন্মের আনন্দ ম্লান, চিকিৎসা-খাবারের খরচে বিপাকে পরিবার অন্ধ সমাজ পরিবর্তনে ঐক্যবদ্ধ হতে হবে
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

কোটি টাকার সড়কে জলাবদ্ধতা, নিম্নমানের কাজের অভিযোগ—বিল নিয়ে ঠিকাদার-পৌর নির্বাহীর দ্বন্দ্ব

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি,ফরিদপুর >>> ফরিদপুরের নগরকান্দায় প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সড়ক নিয়ে উঠেছে নানা অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ। নির্মাণের কয়েক বছর না যেতেই সড়কের বিভিন্ন স্থানে পাথর উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই জমছে পানি। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও হাট-বাজারে আসা পথচারীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।এদিকে সড়কের কাজের বিল ছাড়ানোকে কেন্দ্র করে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও পৌর নির্বাহী কর্মকর্তার মধ্যে বিরোধ দেখা দিয়েছে।ঠিকাদার অভিযোগ করেছেন, বকেয়া বিল ছাড়াতে পৌরসভার সচিব তার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছেন এবং আরও পাঁচ লাখ টাকা দাবি করেছেন। টাকা ফেরত চাইলে তাকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগও করেছেন তিনি।তবে পৌর নির্বাহী কর্মকর্তা অভিযোগ অস্বীকার করে বলেছেন, ঠিকাদার নিজেই চেয়ার থেকে পড়ে আহত হয়েছেন।জানা গেছে, ২০২০ সালের ২৭ অক্টোবর সড়কটির নির্মাণকাজের টেন্ডার হয়। কাজটি পায় হোসেন এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে কাজটি কিনে নিয়ে সৈয়দ জাহানারা এন্টারপ্রাইজ নামে প্রতিষ্ঠানটি নির্মাণকাজ করে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাসিবুল হাসান আবদুল্লাহ।২০২১-২২ অর্থবছরের আইইউআইডিপি প্রকল্পের আওতায় সড়কটির কাজ শুরু হয়। চুক্তিমূল্য ধরা হয় ৯৮ লাখ ২৭ হাজার টাকা। এর মধ্যে আরসিসি সড়কের দৈর্ঘ্য ৭৪৮ মিটার এবং সংশ্লিষ্ট কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানটির পাওনা প্রায় ৩২ লাখ টাকা বলে জানা গেছে। চুক্তি অনুযায়ী কাজ শুরুর পর ছয় মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা থাকলেও ২০২০ সালে শুরু হওয়া কাজ ২০২৫ সালে পৌর ইঞ্জিনিয়ার অফিসে বুঝিয়ে দেওয়া হয় বলে ঠিকাদারি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে পৌর নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, তাকে কাজ বুঝিয়ে দেওয়া হয়নি।ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হাসিবুল হাসান আবদুল্লাহ বলেন, “আমি রাস্তার কাজ শেষ করে তাদের বুঝিয়ে দিয়েছি। বাকি বিলের জন্য সচিবের কাছে যাই। কাজের বিল ছাড়াতে সচিব আমার কাছ থেকে আগে পাঁচ লাখ টাকা নিয়েছেন। এখন আরও পাঁচ লাখ টাকা দাবি করছেন। আগের টাকা ফেরত চাইলে আমাকে মারধর করে আমার হাত ভেঙে দেওয়া হয়েছে।”অভিযোগের বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, “ঠিকাদারি প্রতিষ্ঠান যথাসময়ে রাস্তার কাজ বুঝিয়ে দিতে পারেনি। রাস্তার কাজে অনিয়ম থাকায় ৩২ লাখ টাকার বিল এখনো দেওয়া হয়নি। ১২ আগস্ট বুধবার দুপুরে বিল ছাড়াতে ঠিকাদার আমার অফিসে আসেন এবং আমাকে গালমন্দ করেন। একপর্যায়ে তিনি নিজেই চেয়ার থেকে পড়ে গিয়ে আহত হন।”নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা আফরিন বলেন, “রাস্তার কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম থাকায় বিলের ৩০ লাখ টাকা দেওয়া হয়নি। বাকি টাকা নিতে ঠিকাদার হাসিবুল হাসান আবদুল্লাহ পৌরসভায় গেলে পৌর নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবিরের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এ সময় তিনি নিজেই পড়ে গিয়ে আহত হয়েছেন বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”স্থানীয়দের অভিযোগ, সড়কটি নির্মাণের পর থেকেই এর মান নিয়ে প্রশ্ন রয়েছে। পাথরের সঙ্গে প্রয়োজনীয় পরিমাণ সিমেন্ট ব্যবহার না করে নিম্নমানের ও ব্যবহৃত পাথর দিয়ে সড়ক নির্মাণ করা হয়েছে বলে তাদের অভিযোগ। বৃষ্টির পানি জমে সড়কের বিভিন্ন অংশের পাথর উঠে গিয়ে বর্তমানে তা খানাখন্দে পরিণত হয়েছে। প্রায় সারা বছরই কোথাও কোথাও পানি জমে থাকে।স্থানীয় বাসিন্দারা জানান, সড়ক থাকলেও অনেক সময় পথচারীদের বিকল্প হিসেবে ব্যক্তিমালিকানাধীন জায়গা দিয়ে হেঁটে গন্তব্যে যেতে হয়। স্কুলগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ এবং হাট-বাজারে আসা সাধারণ মানুষের দুর্ভোগ এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।স্থানীয় স্কুলগামী শিক্ষার্থী, পথচারী ও এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

অতিরিক্ত সার মজুদ করায় রুহিয়ায় ব্যবসায়ীকে জরিমানা, বিভিন্ন ডিলার পয়েন্ট পরিদর্শন
কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা
পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন।
নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ
সাতকানিয়ায় ১৪৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪০ পদ শূন্য: ব্যাহত হচ্ছে পাঠদান
তিন সন্তান জন্মের আনন্দ ম্লান, চিকিৎসা-খাবারের খরচে বিপাকে পরিবার
অন্ধ সমাজ পরিবর্তনে ঐক্যবদ্ধ হতে হবে

You cannot copy content of this page