১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ইউএনওর অনুমতি ছাড়া তথ্য নয়’—ঢোলারহাট ইউপি চেয়ারম্যানের বক্তব্যে প্রশ্ন ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টার অভিযানে গাঁজা ও চাকুসহ আটক ২ পটিয়া রাহাতআলী স্কুলের পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার।
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

স্পোর্টস ডেস্ক >>> কুরাসাও যখন স্কোর সমতা আনলো, তখনই নড়েচড়ে বসলেন দর্শকরা। তবে কি আরেকটা অঘটন? কিন্তু এরপর যা হলো, সেটাই বরং স্বাভাবিক ছিল এই ম্যাচে। গতিময় জার্মান মেশিনের সামনে স্রেফ উড়ে গেল নবাগত কুরাসাও। বিশ্বকাপের এই আসরে প্রথম গোল উৎসব দেখাল দর্শকরা। তাতে ৭-১ ব্যবধানে ভেসে গেল প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কুরাসাও।

জার্মানির গোলগুলো করেন ফেলিক্স এনমেচা, নিকো শ্লটারবেক, কাই হাভার্টজ, জামাল মুসিয়ালা, নাথানিয়েল ব্রাউন ও ডেনিজ উনদাভ। কুরাসাওয়ের একমাত্র গোলদাতা লিয়ান্দ্রো কোমেনেনসিয়া।

ম্যাচের শুরু থেকেই জার্মানি আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করে। ম্যাচের মাত্র পঞ্চম মিনিটে ফ্লোরিয়ান ভির্টজের নিখুঁত পাস থেকে ফেলিক্স এনমেচা বক্সের ভেতর বল পেয়ে ঠান্ডা মাথায় জাল খুঁজে নেন। শুরুর এই গোলের পরও জার্মানি চাপ বজায় রাখে। জার্মানির একের পর এক আক্রমণের মাঝেই ২০তম মিনিটে চমকে দেয় কুরাসাও। বক্সের বাইরে থেকে লিভানো কোমেনেনসিয়ার শট ডিফ্লেক্ট হয়ে ম্যানুয়েল নয়্যারকে কোনো সুযোগ না দিয়েই জালে জড়িয়ে যায়। সেই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে কুরাসাওয়ের প্রথম গোলদাতা বনে যান কোমেনেনসিয়ার। এই গোলের পর কিছু সময়ের জন্য অস্বস্তিতে পড়লেও দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে নেয় জার্মানি।

সেট-পিসে জার্মানির চাপ অব্যাহত থাকে, বিশেষ করে জোশুয়া কিমিখের কর্নারগুলো কুরাসাওয়ের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় ৩৬ মিনিটে ব্রাউনের কর্নার থেকে নিকো শ্লোটারবেক হেডে জাল খুঁজে নেন। তাতে জার্মানি আবারও লিড ফিরে পায়।

প্রথমার্ধের শেষভাগে ম্যাচ আরও নাটকীয় হয়ে ওঠে। জার্মানি একের পর এক আক্রমণ চালাতে থাকে। মুসিয়ালা বারবার ডিফেন্স ভাঙার চেষ্টা করেন। তাকে সঙ্গ দেন লার্স ব্রাউন ও ফেলিক্স এনমেচা। এর মধ্যেই সানের একটি শট কুরাসাও গোলরক্ষক রুম দুর্দান্তভাবে রুখে দেন। পাভলোভিচের নিশ্চিত গোলমুখী শট গোললাইন থেকে ক্লিয়ার করে বিরতিতে যাওয়ার চেষ্টা করে কুরাসাও। ঠিক তখনই আসে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত।

অতিরিক্ত সময়ে বক্সে এনমেচাকে ফাউল করেন কুরাসাওয়ের বাযোর। রেফারি কোনো দ্বিধা না করে পেনাল্টির নির্দেশ দেন। স্পট কিক থেকে কাই হাভার্টজ চিরচেনা স্টাইলে বল জালে পাঠিয়ে ব্যবধান বাড়ান। তাতে ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মানি।

বিরতি থেকে ফিরেই জার্মানি আক্রমণের গতি বাড়িয়ে দেয়। দ্বিতীয়ার্ধের শুরুতে জোশুয়া কিমিখ মাঝমাঠ থেকে দুর্দান্ত এক থ্রু পাস বাড়িয়ে দেন জামাল মুসিয়ালার উদ্দেশে। বক্সে ঢুকে মুসিয়ালা নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান। ম্যাচের ৪৬তম মিনিটে হওয়া এই গোলে জার্মানির লিড দাঁড়ায় ৪–১।

ম্যাচের ৬৭তম মিনিটে আবারও গোলের দেখা পায় জার্মানি। লার্স ব্রাউন নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি করেন। এরপর ৭৬তম মিনিটে ফের আঘাত হানে জার্মানি। জোশুয়া কিমিখের পাস ধরে জাল খুঁজে নেন বদলি স্ট্রাইকার ডেনিজ উনদাভ। গোলমুখে কোনো ভুল না করে উনদাভ নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে দেন। ৮৭তম মিনিটে ব্যবধান ৭-১ করেন হাভার্টজ।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা
ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ
রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল
কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
ইউএনওর অনুমতি ছাড়া তথ্য নয়’—ঢোলারহাট ইউপি চেয়ারম্যানের বক্তব্যে প্রশ্ন

You cannot copy content of this page