মুরাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কবির হোসেন সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন কে গ্রেপ্তার করেছে রৌমারী থানা পুলিশ। রবিববার (১৫ নভেম্বর) দুপুরের রৌমারী উপজেলা পরিষদ চত্বর রাস্তার সাথে চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার কবির হোসেন রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এছাড়া কার্যক্রম নিষিদ্ধ রৌমারী উপজেলা আওয়ামী লীগের সদস্য। তার বাড়ী ঐ ইউনিয়নের কটিরচর গ্রামে।পুলিশ সূত্রে জানা যায় রৌমারী থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করে। রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন , সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারভুক্ত আসামি থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো প্রক্রিয়া দিন।





মন্তব্য