৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
‎সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী শিক্ষক সমিতির ত্রি- বার্ষিক নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান আমার লক্ষ্য এই সখিপুর-বাসাইলকে আলোকিত সখিপুর-বাসাইল হিসেবে গড়ে তোলা — মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী — আযম খান চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন শিবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত পটিয়ায় বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহিত দিবস পালিত। মহেশখালীতে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক
আন্তর্জাতিক:
যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা
     
             

কিস্তির টাকা না দেওয়ায় গরু নিয়ে গেল এনজিওর লোকজন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় কিস্তির টাকা দিতে না পারায় এক অসহায় পরিবারের গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দক্ষিণ আইচা গ্রামীণ জনউন্নয়ন সংস্থা নামের এক এনজিওর লোকজনের বিরুদ্ধে।শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চরমানিকা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দৌলতপুর গ্রামের কাঞ্চন মিস্ত্রির স্ত্রী কুলসুম বেগম বলেন, সম্প্রতি দক্ষিণ আইচা গ্রামীণ জনউন্নয়ন সংস্থা থেকে ৭০ হাজার টাকা ঋণ নেই। সেই টাকা সপ্তাহে ২৫০০ টাকা করে ১৩টি কিস্তি দিয়েছি। হটাৎ দেশের চলমান পরিস্থিতি কারণে ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় ওই এনজিওর মাঠকর্মী হাসিনা ও ম্যানেজার মো. শামীম আমার বাড়িতে এসে আমার গরু ছিনিয়ে নেয়।

তিনি আরও বলেন, গরুটি নিতে তাদেরকে নিষেধ করলেও তারা কোনো কথা শুনেনি। আমি ক্ষেতখামারে কাজ করে সংসার চালাই। আমি তাদেরকে বলছি সমিতির টাকা পরিশোধ করব তাও শুনল না। গরুটি নেওয়ার সময় তাদেরকে বলেছি গরুটির একটি চার মাসের বাচ্চা রয়েছে। বাচ্চাটি এখন চিৎকার করছে। তবুও তারা গরুটি ছাড়েনি।

স্থানীয় ইউপি সদস্য ছালাউদ্দিন মুন্সি বলেন, এনজিওর টাকা দিতে না পারায় গোয়াল ঘর থেকে একটি গরু ছিনিয়ে নেওয়া অমানবিক কাজ করেছে এনজিওর লোকজন। আইনিভাবে এটা করতে পারে না। এনজিওটির বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

সংস্থার মাঠকর্মী হাসিনা বেগম বলেন, এনজিও থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে কয়েকটি কিস্তি চালিয়েছে কুলসুম বেগম। এরপর ঋণ খেলাপি করছেন তিনি। সেই টাকা পরিশোধ করতে বারবার বলেছি। টাকা পরিশোধ না করায় তার একটি গরু নিয়ে আসছি।গ্রামীণ জনউন্নয়ন সংস্থার ম্যানেজার মো. শামীম বলেন, কিস্তির টাকা পাওনা থাকায় একটি গরু নিয়ে আসছি। এর বাহিরে তিনি আর মন্তব্য করেননি।

দক্ষিণ আইচা থানার ওসি সাঈদ আহমেদ কালবেলাকে বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page