২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
হাটহাজারীর কাটিরহাটে সিএনজি চুরি: ২৪ ঘণ্টার মধ্যে সীতাকুণ্ডে উদ্ধার, চালকের ভূমিকা নিয়ে প্রশ্ন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম: ছাড়িয়ে গেছে ঢাকা ও কুমিল্লাকে দেবিদ্বারে বিএসটিআই ও বৈধ কাগজপত্র ছাড়াই চলছে ‘নূর জাহান বেকারী’: অস্বাস্থ্যকর ও পচা-বাসি খাদ্যপণ্য বিক্রির অভিযোগ মহেশখালীর মাতারবাড়ী বউয়ের জ্বালা হোটেলের সামনে থেকে ৮০ লিটার চোলাই মদসহ আটক ৩ জন, দেওদীঘি খাসমহাল উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি এরশাদুর রহমানকে উষ্ণ সংবর্ধনা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ কুতুবজোমে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ চন্দ্রিমা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে চন্দ্রিমা থানা পুলিশের কাছে এলাকাবাসীর স্মারকলিপি বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূর্তি আটক
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

কিশোরগঞ্জে নাগরিক সেবার মান উন্নয়নে গণ-শুনানী অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি >>>  নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার  পুটিমারী ইউনিয়নের নাগরিক সেবার মান উন্নয়নে গণ-শুনানী অনুষ্ঠিত হয়েছে।  গতকাল মঙ্গলবার সকালে জেলা বে-সরকারী উন্নয়ন সংস্থা উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর আয়োজনে ও ডেমক্রেসিওয়াচ কর্তৃক বাস্তবায়িত জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্তা (ফেসিং) প্রকল্পের আওতায় কালিকাপুর স্কুল এন্ড কলেজ মিলনায়তনে  এ গণশুনানি অনুষ্ঠিত হয়।  এ গণ-শুনানিতে সেবাগ্রহীতাদের মতামত ও অভিযোগ গ্রহণ করা হয়।।পুটিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সায়েম (লিটন) এর সভাপতিত্বে, এসময়  প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা  নাগরিক প্ল্যাটফর্মের আহবায়ক  রেজাউল আলম স্বপন, কালিকাপুর স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ  রেদওয়ানুর রহমান, ইউনিয়ন স্বাস্থ্য  ও পরিবার কল্যাণ কেন্দ্রের এসএসিএমও হাবিবা বিনতে ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোশারফ কবির, জেলা প্রজেক্ট কো-অডিনেটর ও ডেমক্রেসিওয়াচ এর  আব্দুল কুদ্দুস সরকার, ইউপি সদস্য  প্রভাশ চন্দ্র রায়,শ্যামলী রানী, সংরক্ষিত মহিলা সদস মজিবুর রহমানসহ অন্যান্য ইউপি সদস্য ও নাগরিক প্লাটফর্ম সদস্য প্রমুখ।  এসময়  ফেসিং প্রকল্পের অধীনে নাগরিকদের অংশগ্রহণে স্টাডি সার্কেল, আউটরিচ মিটিং ও স্কোর কার্ডের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে সরকারী সেবার মান মুল্যায়ন প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে পুটিমারী ইউনিয়নের  সমস্যা, সম্ভাবনা ও সমাধানে করনীয় বিষয়ের উপর  কি-নোট পেপার উপস্থাপন  করেন, ফিন্ড কো-অডিনেটর (ইউএসএ)  আব্দুর রউফ। সেবার মান তুলে ধরে  ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এসএসিএমও হাবিবা বিনতে ইসলাম বলেন দীর্ঘ  ১বছর ধরে ঔষধের সরবরাহ সীমিত হয়ে গেছে। জনবল নেই। তবে নিয়মিত চেকাপ ও কিশোরীদের পরামর্শ সেবা প্রদান করা হচ্ছে। ঔষধ সরবরাহ বাড়াতে জেলা প্রশাসন ও সিভিল সার্জনের দৃষ্টি আর্কষনের জন্য চেয়ারম্যানের প্রতি আহবান জানান। তিনি। পাশাপাশি  উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোশারফ কবির বলেন, চলতি মৌসুমে সারের সরবরাহ কম থাকায় কৃষকরা  সঠিক মাত্রায়  সার পাচ্ছে না।  এখানে আগাম আলু চাষের কারনে সারের চাহিদা বেশী।  যা বরাদ্দ আসার দুই ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। কৃষকের সারের চাহিদা মেটাতে সারের বরাদ্দ বাড়ানো  প্রয়োজন। আমরা চাহিদা দিচ্ছি। সারের সমস্যা সমাধানে চেষ্টা চলছে।  এছাড়াও গণশুনানিতে সেবা প্রদানকারী সরকারী, বে-সরকারী প্রতিষ্ঠানের প্রধানদের গুনগত সেবার মান উন্নয়নে এগিয়ে আশার আহবান জানানো হয়।  এসময়  আমন্ত্রিত সরকারী, বে-সরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ সেবার মান উন্নয়নের জন্য একমত পোষন করেন।জানা গেছে, এই গণশুনানির মূল লক্ষ্য হলো জেন্ডার সমতা অর্জন ও  বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা- ফেসিং নাগরিকতাঃ যা বিভিন্ন  সরকারি-বে-সরকারি অফিসের সেবাগুলোকে সমন্বিত করা এবং নাগরিকদের জন্য সহজলভ্য ও হয়রানি-মুক্ত করা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

হাটহাজারীর কাটিরহাটে সিএনজি চুরি: ২৪ ঘণ্টার মধ্যে সীতাকুণ্ডে উদ্ধার, চালকের ভূমিকা নিয়ে প্রশ্ন
নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম: ছাড়িয়ে গেছে ঢাকা ও কুমিল্লাকে
দেবিদ্বারে বিএসটিআই ও বৈধ কাগজপত্র ছাড়াই চলছে ‘নূর জাহান বেকারী’: অস্বাস্থ্যকর ও পচা-বাসি খাদ্যপণ্য বিক্রির অভিযোগ
মহেশখালীর মাতারবাড়ী বউয়ের জ্বালা হোটেলের সামনে থেকে ৮০ লিটার চোলাই মদসহ আটক ৩ জন,
দেওদীঘি খাসমহাল উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি এরশাদুর রহমানকে উষ্ণ সংবর্ধনা
রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২
চন্দ্রিমা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে চন্দ্রিমা থানা পুলিশের কাছে এলাকাবাসীর স্মারকলিপি
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূর্তি আটক

You cannot copy content of this page