সরওয়ার কামাল কক্সবাজার-
কর্মতৎপরতা, জনবান্ধব পুলিশিং এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) পদক অর্জন করেছেন কক্সবাজারের পুলিশ সুপার এ.এনএম সাজেদুর রহমান।দায়িত্ব পালনে পেশাদারিত্ব, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্ক জোরদারে ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।কক্সবাজারে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও অপরাধবিরোধী অভিযান জোরদার এবং জনসাধারণের অভিযোগ দ্রুত সমাধানে পুলিশের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন পুলিশ সুপার।পুলিশের সেবাকে আরও জনমুখী ও কার্যকর করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের পাশাপাশি মাঠপর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করার বিষয়টিও আলোচনায় এসেছে।পিপিএম (সেবা) পদক অর্জন করায় কক্সবাজার জেলা পুলিশের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুলিশ সুপারকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, এ স্বীকৃতি ভবিষ্যতে কক্সবাজারে আরও জনবান্ধব ও গণমুখী পুলিশিং কার্যক্রমে অনুপ্রেরণা জোগাবে।


মন্তব্য