২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের পটিয়ায় হামের টিকাদান শুরু। কুমিল্লার দেবিদ্বারে ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সেলাইমেশিন বিভিন্ন উপহার ও নগদ অর্থ বিতরণ। অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রামের ডিএপি সার কারখানা পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝড়ের ক্ষত মুছতে রেড ক্রিসেন্ট, আদিতমারীতে অসহায়দের পাশে মানবিক সহায়তা চট্টগ্রামে ৭ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা, শুরু ২০ মে ঈদগাহ দিঘির মালিকানা নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন চাটখিলে এসএসসি/দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

কর্ণফুলীতে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে বিয়ে বাড়িতে ডাকাতি; দুই লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণ লুট

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কর্ণফুলী প্রতিনিধি >>> চট্টগ্রামের কর্ণফুলীতে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে ১০–১৫ জনের একটি সশস্ত্র ডাকাতদল বিয়ে বাড়িতে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করেছে।অভিযোগ উঠেছে—পুলিশ ঘটনাস্থলের মাত্র ১০ ফুট দূরে থাকলেও ধাওয়া দেয়নি। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।শনিবার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর এলাকার মোহাম্মদ মিয়ার নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।বাড়ির নববর মো. আরিফুল ইসলাম ও তাঁর বড় ভাই মো. আলমগীর জানান, আনোয়ারার জয়কালী বাজারের তাহিন কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে তাঁরা রাত দেড়টার দিকে বাড়িতে ফেরেন। কিছুক্ষণ পরই ‘ডিবি পুলিশ’ পরিচয়ে সাদা-আকাশি পোশাক পরা ৮ জন অস্ত্র হাতে তল্লাশির কথা বলে ঘরে ঢোকে।তারা নারী–পুরুষ সবাইকে অস্ত্রের মুখে কক্ষে আটকে রেখে আলমারি ও লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালঙ্কার, দুই লাখ টাকা ও দুটি স্মার্টফোন লুট করে নেয়।আলমগীর বলেন, “ঘটনার সময় পুলিশ আমাদের বাড়ির কাছেই ছিল। ডাকাতদের সঙ্গে মুখোমুখি অবস্থায়ও তারা কিছু করেনি। ডাকাতরা অস্ত্র তাক করলে পুলিশ পিছিয়ে যায়। পরে আমরা নিজেরাই প্রাইভেট কারে তাদের পিছু নিই, কিন্তু তারা শান্তিরহাট হয়ে পালিয়ে যায়।”স্থানীয়দের ধারণা, ডাকাতদের কয়েকজন আগে থেকেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল। সাদা গেঞ্জি ও জিন্স প্যান্ট পরা ওই ব্যক্তিদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে তাদের শনাক্ত করা সম্ভব হতে পারে বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা।বর আরিফুল ইসলাম ইসলামী ব্যাংক পিএলসিতে কর্মরত, আর বড় ভাই আলমগীর কাতার প্রবাসী।ঘটনার রাতে পুলিশ তেমন সক্রিয় না থাকলেও রবিবার (১২ অক্টোবর) দুপুরে কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জামাল উদ্দিন চৌধুরী ও ওসি মুহাম্মদ শরীফ ঘটনাস্থল পরিদর্শন করেন।এসি মো. জামাল উদ্দিন চৌধুরী বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ডাকাতদের ফেলে যাওয়া একটি দেশীয় তৈরি এলজি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page