১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে শিবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামে আবারও জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরম ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের হাতে গ্রেফতার একাধিক মামলার তিন আসামী ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ৫, গাড়িতে আগুন ৪নং বদল কোটকে মডেল ইউনিয়নের স্বপ্ন নিয়ে মাঠে চেয়ারম্যান প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম সাতকানিয়ার বন্যা দুর্গতদের পাশে শহীদ আহমদুল হক ফাউন্ডেশন সাতকানিয়ার কাঞ্চনায় বিএনপি পক্ষ থেকে ত্রাণ বিতরণ ত্রাণ বিতরণ নিয়ে সাতকানিয়ায় যুবদলের কোন্দল, মারধর দক্ষিণ চট্টগ্রামে বন্যার্তদের পাশে ডা. হামিদা ইয়াসমিন জেসি।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কক্সবাজার টেকনাফে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের পর জবাই করে হত্যা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

টেকনাফ প্রতিনিধ >>> কক্সবাজারের টেকনাফে বিয়ের অনুষ্ঠানে কথা-কাটাকাটি,পরে ছুরিকাঘাত ও জবাই করে ইমদাদ হোসেন নামে এক বিএনপির নেতাকে হত্যা করেছে। নিহত ইমদাদ হোসেন (৪৭) টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার বাসিন্দা মৃত আলী হোসেনের ছেলে।তিনি পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার মৃত উমর ছিদ্দিক মেম্বারের বাড়ি সংলগ্ন নিহতের বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের ছোট ভাই শামসু আলম বলেন, বৃহস্পতিবার রাতে টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার বাসিন্দা নুরুল আলম ওরফে পুতুইয়ার ছেলে মো. আরকানে বিয়ের অনুষ্ঠানে মদ্যপানকে কেন্দ্র করে একই এলাকার আব্দুর রহমানে সঙ্গে নিহত ইমদাদ হোসেনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে  ইমদাদ হোসেন ঘটনাস্থল থেকে সরে গিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান পানের দোকানে চলে যায়। এর কিছুক্ষণ পরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে একই এলাকার বাসিন্দা মৃত আব্দুস সালামের ছেলে কামাল হোসন ও নুরুল ইসলামের নেতৃত্বে আব্দুর রহমান, মো. ইসমাইল, মো. শফিক, মো. হামিদ ও সৈয়দ আলমসহ আরও ৪/৫জন মিলে প্রথমে বড় ভাই ইমদাদ হোসেনকে উমর ছিদ্দিক মেম্বারের বাড়ি সংলগ্ন সড়কের সামনে ছুরিকাঘাত করে, তবে মৃত্যু নিশ্চিত করতে তাকে আবার জবাই করে। এ সময় বিষয়টি দেখে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হত্যাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ইমদাদ হোসেনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আলভী বলেন, ভোররাত পাঁচটার দিকে ইমদাদ হোসেন নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে পুলিশ নিহতের লাশটি উদ্ধার করেছেন।

এবিষয়ে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিমেল রায় বলেন, স্থানীয় লোকজন ঘটনার পর কামাল হোসেন নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page