১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

কক্সবাজার আইকনিক রেলস্টেশনে র‌্যাবের বিশেষ অভিযান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে র‌্যার-১৫ ‘র উদ্যোগে ডগ স্কোয়াড টিম কর্তৃক মাদক নির্মূলে বিশেষ অভিযান চালানো হয়েছে।মঙ্গলবার (২৭ জুলাই)কক্সবাজার আইকনিক রেলস্টেশন এরিয়ায় এই অভিযান পরিচালিত হয়।কক্সবাজার র‌্যাব-১৫ সহকারি পুলিশ সুপার ল’ এন্ড মিডিয়া,আ. ম. ফারুকের,পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,রেলওয়ে স্টেশনে পর্যাপ্ত লাগেজ স্ক্যানার, যাত্রী তল্লাশীর সুযোগ না থাকায় তার সহায়ক হিসেবে র‌্যাব-১৫ ডগ স্কোয়াড দ্বারা তল্লাশী কার্যক্রম চলমান রেখেছে। উক্ত স্টেশনে যাতে মাদকসহ ইয়াবা পাচার রোধ করা যায় সে ব্যাপারে নজরদারী বৃদ্ধি করেছে র‌্যাব-১৫।এরই ধারাবাহিকতায় আজ একটি চৌকস টহল টিম ডগ স্কোয়াডসহ কক্সবাজার রেলওয়ে স্টেশনে প্রবেশ করে এবং স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, যাত্রীদের ব্যাগপত্র এবং সন্দেহভাজন এলাকায় নিবিড় তল্লাশি চালায়। বিশেষ করে ট্রেন আগমন ও প্রস্থানের সময় এই নজরদারি জোরদার করা হয়।এই অভিযানের মাধ্যমে যাত্রীদের মধ্যে নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধমূলক কার্যকলাপ রোধে র‌্যাবের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। কক্সবাজার রেলওয়ে স্টেশনকে একটি নিরাপদ যাত্রীসেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে র‌্যাব বদ্ধপরিকর এবং এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page