২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গারাংগিয়া বেইলি ব্রিজ মরণফাঁদ দুর্ঘটনার আশঙ্কা। সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় গ্রেফতার ও কারাগারে প্রেরণ সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য আটক- চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন চট্টগ্রামের ডিসি চট্টগ্রাম নগরীর খাল-ছড়ার দখল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র সখিপুরের তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

ওয়াহিদার পাড়া ৩৪ তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ওয়াহিদার পাড়া ইসলামী তরুণ সংঘের উদ্যোগে ৩৪ তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) উপজেলার এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাঠিয়াডাঙ্গা ওয়াহিদার পাড়া এলাকার মাদ্রাসা মাঠে দিনব্যাপী এ মাহফিলের আয়োজন করা হয়।

ইসলামী তরুণ সংঘের সভাপতি আহমদ কবিরের সভাপতিত্বে এবং সাংবাদিক আব্দুল্লাহ আল মারুফের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু তাহের ও এওচিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. জাকারিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন তরুণ সংঘের সিনিয়র উপদেষ্টা প্রবাসী নুরুন নবী, ওয়াহিদার পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুরুল আমিন সওদাগর, সহ-সভাপতি আবদুস ছবুর, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ, মসজিদ কমিটির ক্যাশিয়ার মোহাম্মদ ইদ্রিস সওদাগর তরুণ সংঘের সাধারণ সম্পাদক মো. আবু তাহেরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব ক্বারী মাওলানা হাফেজ ইয়াহইয়া তাকী। বিশেষ মুফাসসির হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ক্বারী হাফেজ মুজিবুল হক, ওয়াহিদার পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মকসুদুর রহমান, মাওলানা তকী ও ওসমানী, আলী হোসেন আনসারীসহ অন্যান্য ওলামায়ে কেরামগণ।

ওয়াহিদার পাড়া ইসলামী তরুণ সংঘের পক্ষ থেকে জানানো হয়,কোরআনের সঠিক শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের দ্বীনি মাহফিল আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এলাকাবাসী জানান, এ ধরনের তাফসীরুল কুরআন মাহফিল নতুন প্রজন্মকে দ্বীনের পথে উদ্বুদ্ধ করার পাশাপাশি সমাজে নৈতিকতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করছে। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা বলেন, ওয়াহিদার পাড়ায় দ্বীনি পরিবেশ সৃষ্টি হওয়ায় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।

মাহফিল শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্ত হয় এবং শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page