৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে চলন্ত নৌকা থেকে পড়ে এক কিশোর পর্যটক নিখোঁজ। বিয়ের ফাঁদ পেতে লাখ টাকা হাতিয়ে নিতেন ‘রাকিবা’: অবশেষে পুলিশের জালে প্রতারক চক্রের সদস্য। মালদ্বীপে বাংলাদেশী পণ্যের বিশাল সমাহার ঢাকা ট্রেডার্সের সৌজন্যে ঈদ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত। ঈদের ছুটিতেও পর্যটক সংকটে কুয়াকাটা। চট্টগ্রামের কর্নফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪ সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগে আন্তর্জাতিক তদন্ত নতুন প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে যা জানালেন বাঁধন মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের শিকড় থেকে সুরেলা আকাশে রিয়া বড়ুয়া এক সঙ্গীতসাধকের অন্তহীন পথচলা চোর সন্দেহ ঘিরে সাতকানিয়ায় রণক্ষেত্র নিহত ১ গ্রেফতার ১
আন্তর্জাতিক:
মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের
     
             

ওয়ারিশ সনদ জালিয়াতির মামলায় সাতকানিয়ার যুবক কারাগারে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>> ওয়ারিশ সনদ জালিয়াতির এক মামলায় মো. আরিফ (৩২) নামে সাতকানিয়ার এক যুবককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (৭ অক্টোবর) চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহাগ তালুকদার এ আদেশ দেন।মো. আরিফ চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার উত্তর ঢেমশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত কামাল উদ্দীনের ছেলে।জানা গেছে, ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত এবার হোসেনের ছেলে মো. নুরুল আলম চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মো. আরিফ ও তার ভাইসহ মোট ছয়জনের বিরুদ্ধে ওয়ারিশ সনদ জালিয়াতির অভিযোগে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে চট্টগ্রাম জেলা সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। দীর্ঘ তদন্ত শেষে চট্টগ্রাম জেলা সিআইডি আদালতে প্রতিবেদন জমা দিলে, আদালত আরিফ ও তার ভাইদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর গ্রেপ্তার এড়াতে আরিফ উচ্চ আদালতে জামিন আবেদন করেন এবং চার সপ্তাহের অস্থায়ী জামিন পান।নির্ধারিত জামিনের মেয়াদ শেষ হলে আরিফ চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আরিফকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।বাদীপক্ষের আইনজীবী আবদুল লতিফ বলেন, একটি মিস মামলায় আরিফ ও তার সহযোগীরা জাল ওয়ারিশ সনদ ব্যবহার করে আমার সহজ-সরল মক্কেল নুরুল আলমকে হয়রানি করেছিল। আমরা আদালতের শরণাপন্ন হলে আদালতের নির্দেশে চট্টগ্রাম জেলা সিআইডি তদন্ত চালায় এবং এতে প্রমাণিত হয় যে আরিফ প্রকৃতপক্ষে জালিয়াতি করেছে। সদ্য বিদায়ী সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস ইতিমধ্যে জাল সনদটি বাতিলের নির্দেশ দিয়েছেন।বাদী নুরুল আলম বলেন, আমরা আদালতের আদেশে অত্যন্ত সন্তুষ্ট। সত্যের জয় হয়েছে। আশা করি পূর্ণাঙ্গ বিচারে আমরা ন্যায়বিচার পাব, ইনশাল্লাহ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page