২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পানি সরবরাহ প্রযুক্তি শিখতে ৫৪ দিনের জাপান সফরে ওয়াসার দুই কর্মকর্তা পটিয়ায় শিশু জায়হান হত্যার আসামি নিহার আদালতে স্বীকারোক্তি প্রদান জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ মোঃরফিকুল ইসলাম সোহাগ বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন চাটখিলে সরকারি সড়ক দখল করে গাছ লাগানোর অভিযোগ, চলাচলে দুর্ভোগ কিশোরগঞ্জে শিক্ষার আলো ছড়ানোর মাঝে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনতার সেবক হতে চান শিক্ষক দুলাল মাস্টার সাতকানিয়ায় ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর ফুটবল খেলতে গিয়ে গোলবার মাথায় পড়ে স্কুলছাত্রের মৃত্যু ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক চাটখিল দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

এবার দক্ষিণ গাজা খালি করতে চায় ইসরায়েল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আন্তর্জাতিক ডেক্স

স্থল অভিযানের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে গাজার দক্ষিণাঞ্চল থেকে জনগণকে সরে আসার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। খান ইউনিসের উত্তর এবং মধ্যাঞ্চলের ছয়টি এলাকার ১ লাখ ৬৭ হাজার মানুষকে যত দ্রুত সম্ভব এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা পূর্বাঞ্চলে বেশকিছু ইসরায়েলি ট্যাংক দেখতে পেয়েছেন। অপরদিকে একটি স্থানীয় হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সেখানে হতাহত লোকজনের সংখ্যা বাড়ছে।এর আগেও গাজার উত্তরাঞ্চল থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি বাহিনী। সে সময় গাজার ২৩ লাখের মধ্যে বেশির ভাগ মানুষই দক্ষিণাঞ্চলে আশ্রয় নিয়েছিল। বর্তমানে তাদের দক্ষিণাঞ্চল থেকেও সরে যেতে বলা হচ্ছে।ইউনিসেফ মুখপাত্র জেমস এলডার বলেন, গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকাণ্ড গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উত্তরাঞ্চলে যা ঘটেছে তা নিয়ে উচ্চপর্যায়ের শক্ত বার্তা আমাদের কাছে এসেছে। সেখানকার লোকজন ভয়াবহ অবস্থার মুখোমুখি হয়েছে। উত্তরে যা ঘটেছে দক্ষিণে তা ঘটতে দেওয়া যেতে পারে না। কিন্তু দক্ষিণেও ইসরায়েলের সেনারা একই ধরনের কর্মকাণ্ড করছে।

তিনি বলেন, গাজার বর্তমান পরিস্থিতি হলো সেখানে প্রতি ১০ মিনিট অন্তর অন্তর বোমা ফেলা হচ্ছে। উত্তরের মানুষ বোমার আতঙ্কে এখন ক্লান্ত হয়ে পড়েছে। তারা শিশুদের নিয়ে তিন থেকে চারবার করে বাস্তুচ্যুত হয়েছে। এভাবে করেও তারা পরিবারের সঙ্গে থাকার চেষ্টা করছেন। কিন্তু এখন তাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই।ইউনিসেফ মুখপাত্র বলেন, আমি সেখানে শিশুর পর শিশুকে হুইলে দেখছি। হামলায় আহত তাদের মা-বাবা স্ট্রেচারে ঘণ্টার পর ঘণ্টা ধরে চিৎকার করছেন। বর্তমানে তারা হাসপাতালেও নিরাপদ নন। আশ্রয়কেন্দ্রেও নন। এখানে আমি কোথাও নিরাপদ বোধ করছি না। কেউই এখানে এখন আর নিরাপদ নয়।ল্লেখ্য, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। রোববার গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক সংবাদমাধ্যম আলজাজিরাকে এ তথ্য জানান। তিনি আরও জানান, গাজা উপত্যকায় এখন ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন।সাত দিনের অস্থায়ী যুদ্ধবিরতি শেষে গত শুক্রবার থেকে আবারও গাজায় নির্বিচার বোমা হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। এখন তারা গাজার দক্ষিণাঞ্চলে বিমান থেকে অনবরত বোমা ফেলছে। যুদ্ধের শুরুতে উত্তরাঞ্চলে হামলা চালিয়েছিল ইসরায়েলিরা। ওই সময় সাধারণ মানুষকে দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page