১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গ্রাফিতি ঘিরে চট্টগ্রামে টানটান উত্তেজনা, জিইসি-দেওয়ানহাটে সমাবেশ নিষিদ্ধ নবীগঞ্জে স্কুল শিক্ষিকাকে পিস্তল ও রামদা দিয়ে ছিনতাই উৎপাদন সর্বনিম্ন হলেও চট্টগ্রামে পশুর ঘাটতি হবে না উত্তেজনার জেরে চট্টগ্রামের প্রধান সড়কে সিএমপির নিষেধাজ্ঞা লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা চমেক হাসপাতালে মাদরাসা ছাত্রের মৃত্যু রাঙ্গুনিয়ায় চমক ৩৩ মণের ‘কালো মানিক,,দাম হাঁকছে ১৩ লাখ_________ চকরিয়ায় সন্ত্রাসী হামলায় মা-ছেলে গুরুতর আহত: স্বর্ণালংকার সহ দুই লক্ষ টাকার মালামাল লুট চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জনসহ স্বাস্থ্য অধিদপ্তরের ৭ কর্মকর্তা বদলি ফরিদপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, এলাকাজুড়ে শোক ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রামের জলাবদ্ধতা ৯০ শতাংশ কমানোর আশ্বাস
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

উৎপাদন সর্বনিম্ন হলেও চট্টগ্রামে পশুর ঘাটতি হবে না

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ >>> আজ চাঁদ দেখা গেলেই আগামী ২৮ মে দেশজুড়ে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বন্দরনগরী চট্টগ্রামে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর বাজার। স্থায়ী পশুর হাটের পাশাপাশি বিভিন্ন খামার, অলিগলি এবং রাস্তার মোড়েও বসতে শুরু করেছে অস্থায়ী হাট। তবে পশুখাদ্যের চড়া দাম, শ্রমিক সংকট, মজুরি বৃদ্ধি এবং আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে এবার কোরবানির পশুর দাম বেশ ঊর্ধ্বমুখী। এরই মধ্যে জেলা প্রাণিসম্পদ দপ্তরের এক পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছর চট্টগ্রামে স্থানীয়ভাবে পশুর উৎপাদন গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।জেলা প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল মন্ত্রণালয়ে পাঠানো তালিকা অনুযায়ী, এবার চট্টগ্রাম মহানগর ও উপজেলাগুলোতে স্থানীয়ভাবে মোট ৭ লাখ ৮৩ হাজার ১৫১টি গবাদিপশু কোরবানিযোগ্য করা হয়েছে। গত বছর (২০২৪ সালে) এই সংখ্যা ছিল ৮ লাখ ৬০ হাজার ৮৮২টি। অর্থাৎ, মাত্র এক বছরের ব্যবধানে স্থানীয় উৎপাদন কমেছে ৭৭ হাজার ৭৩১টি।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গবাদিপশুর লালন-পালন খরচ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া, গো-খাদ্যের চড়া মূল্য, গত বছর আশানুরূপ দাম না পাওয়া এবং শ্রমিক সংকটের কারণে অনেকেই এই পেশা ছেড়ে দিয়েছেন। চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর জানিয়েছেন, কেবল গো-খাদ্যের দাম বাড়ার কারণেই চট্টগ্রাম জেলায় প্রায় ৩০০টি খামার বন্ধ হয়ে গেছে।বিগত বছরগুলোর উৎপাদন চিত্র চট্টগ্রামে গত কয়েক বছরের কোরবানিযোগ্য পশুর স্থানীয় উৎপাদনের পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, এবারের উৎপাদন গত ৫ বছরের মধ্যে সবচেয়ে কম,২০২৫: ৭ লাখ ৮৩ হাজার ১৫১টি (চলতি বছর)২০২৪: ৮ লাখ ৬০ হাজার ৮৮২টি,২০২৩: ৮ লাখ ৪২ হাজার ১৬৫টি,২০২২: ৭ লাখ ৯১ হাজার ৫০১টি,২০২১: ৭ লাখ ৫৬ হাজার ৩৩৪টি,২০২০: ৬ লাখ ৮৯ হাজার ২২টি ,২০১৯: ৬ লাখ ১০ হাজার ২১৯টি এ বছর চট্টগ্রামে বিভিন্ন ধরনের গবাদিপশুর উৎপাদন গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে,পশুর ধরন ২০২৪ সালের উৎপাদন ২০২৫ সালের উৎপাদন উৎপাদন হ্রাস গরু ৫ লাখ ৩৫ হাজার ৮১৩টি ৪ লাখ ৯৯ হাজার ২৭৯টি ৩৬ হাজার ৫৩৪টা ছাগল ২ লাখ ৫১ হাজার ৭৪টি ১ লাখ ৯৪ হাজার ৫১৯টি ৫৬ হাজার ৫৫৫টি,মহিষ ৬৪ হাজার ১৬৩টি ৪৭ হাজার ৮৩৪টি ১৬ হাজার ৩২৯টি ভেড়া ৫৫ হাজার ৬৯৭টি ৪১ হাজার ৪২৩টি ১৪ হাজার ২৭৪টি।জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, এবার চট্টগ্রাম মহানগরী ও ১৪টি উপজেলায় কোরবানির পশুর মোট চাহিদা রয়েছে ৮ লাখ ১৮ হাজার ৬৭১টি। চাহিদার বিপরীতে স্থানীয় উৎপাদন থেকে ঘাটতি থাকছে ৩৫ হাজার ৫২০টি পশুর। (উল্লেখ্য, গত বছর পশুর চাহিদা ছিল ৮ লাখ ৯৬ হাজার ২৬৯টি)।তবে এই ঘাটতি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছে প্রাণিসম্পদ বিভাগ। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর জানান: স্থানীয়ভাবে ৩৫ হাজার ৫২০টি পশুর ঘাটতি থাকলেও এটি কোনো বড় সমস্যা নয়। চট্টগ্রামে যে পরিমাণ পশু মজুদ আছে, তা স্থানীয় বাসিন্দাদের জন্য যথেষ্ট। এছাড়া দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো (যেমন-নওগাঁ, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, নাটোর) এবং নোয়াখালী, ফরিদপুর ও পার্বত্য তিন জেলা থেকে প্রচুর পশু চট্টগ্রামে আসতে শুরু করেছে। দেশজুড়ে চাহিদার চেয়ে বেশি পশু উদ্বৃত্ত রয়েছে, তাই শেষ মুহূর্তে চট্টগ্রামে পশুর কোনো সংকট হবে না, বরং পশু উদ্বৃত্ত থাকতে পারে।বাজার পুরোদমে জমে ওঠার সাথে সাথে পশুর সরবরাহ আরও বাড়বে এবং ক্রেতারা তাদের সাধ্যের মধ্যে পছন্দের পশু কিনতে পারবেন বলে আশা করছেন বাজার সংশ্লিষ্ট ও খামারিরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page