১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সড়ক দুর্ঘটনায় নিহত সৌদি প্রবাসীর লাশ দাফন খাগড়াছড়ি পানছড়ি দুর্গম পাহাড়ে চিকিৎসায় সেবা প্রদান করে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) কর্ণফুলী ড্রাই ডককে আন্তর্জাতিক মানে উন্নয়নের আশ্বাস তিন প্রতিমন্ত্রীর ফরিদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগে আদালতে মামলা – ন্যায় বিচারের দাবি কঠোর নজরদারিতে চট্টগ্রাম বন্দরে দস্যুতা শূন্যে, ফিরছে আন্তর্জাতিক আস্থা ফরিদপুরে ইতালি পাঠানোর নামে প্রতারণা, আদালতের মামলায় নারী গ্রেফতার  সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে বিপুল পরিমান ইয়াবা,১টি মোটরসাইকেলসহ এক চোরাকারবারী বিজিবির হাতে আটক। লবণের দামে দুশ্চিন্তায় চট্টগ্রামের চামড়া আড়তদাররা জানাজা শেষে জয় বাংলা স্লোগান চট্টগ্রামে গ্রেপ্তার ১৯ মারা গেল আরো১ ২ শিশু, মৃত্যু ছাড়াল ৪৫০ হাম ও উপসর্গ
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

ইচ্ছে থাকলে ডিসেম্বরের মধ্যেই স্থানীয় নির্বাচন আয়োজন সম্ভব, ডাঃ সৈয়দ আবদুল্লাহ্ মোঃ তাহের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লা >>> আগামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, এরপরই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা যেতে পারে।গতকাল শুক্রবার (২০ জুন) কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়ার সভাপতিত্বে মোহাম্মদ ফেরদৌস আহমেদ ও মোঃ রুহুল আমীন খাঁনের যৌথ সঞ্চালনায় দেবিদ্বার উপজেলার এক নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতের আলোচনা প্রসঙ্গে ডা. তাহের জানান, অনেক বিষয়ে একমত হওয়া গেলেও কিছু বিষয়ে এখনও মতভেদ রয়েছে। তবে আলোচনার মাধ্যমে ঐক্যমত্য গড়ে তোলার চেষ্টা চলছে।তিনি বলেন, জামায়াত প্রেসিডেন্ট নির্বাচনের বর্তমান নিয়মে পরিবর্তন চায়। দলটি প্রস্তাব করেছে, শুধু সংসদ সদস্য নয়, জেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের যুক্ত করে একটি ইলেক্টোরাল কলেজ গঠনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করা হোক। এতে দলনিরপেক্ষ, গ্রহণযোগ্য একজন ব্যক্তি প্রেসিডেন্ট হতে পারবেন বলে জামায়াত মনে করে।নির্বাচনের সময় প্রসঙ্গে জামায়াতের অবস্থান জানিয়ে ডা. তাহের বলেন, আমরা ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের প্রস্তাব দিয়েছিলাম। প্রধান উপদেষ্টা এপ্রিলের তারিখ ঘোষণা করেছেন, এমনকি ফেব্রুয়ারিতেও নির্বাচন হলে আমাদের আপত্তি নেই।তিনি বলেন, জামায়াত সব সময় স্থানীয় নির্বাচনের পর জাতীয় নির্বাচন চায়। ‌‘আমরা মনে করি, ডিসেম্বরেই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব, এরপর জাতীয় নির্বাচন আয়োজন করা যেতে পারে,বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব বেড়েছে— এমন ধারণা নাকচ করে ডা. তাহের বলেন, আমরা আমাদের অবস্থান থেকে কথা বলছি, বিএনপি তাদের অবস্থান থেকে কথা বলছে। তবে সব দলের সঙ্গে জামায়াতের সুসম্পর্ক রয়েছে। এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা এ টি এম মাসুম সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আমীর অধ্যাপক আব্দুল মজিদ, কুমিল্লা ৪ দেবিদ্বারের জামায়াত সমর্থিত সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেবিদ্বার আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থী জনাব সাইফুল ইসলাম শহীদ, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর। জামায়াতে ইসলামী ইউরোপ শাখার মুখপাত্র ব্যারিস্টার আবু বক্কর মোল্লা। আয়নাঘরে নির্যাতিত মজলুম নেতা ব্যারিস্টার আরমান প্রমুখ। এ সময় অন্যান্যর মধ্যে আরো উপস্থিত মোহনপুর ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম খাঁন মিজান,মাওলানা তাজুল ইসলাম মোঃ সুহেল আহমেদ , মোঃ মজিবুর রহমান সহ উপজেলার সকল চেয়ারম্যান পদপ্রার্থী ও কাউন্সিলরপার্থীগন উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় নিহত সৌদি প্রবাসীর লাশ দাফন
খাগড়াছড়ি পানছড়ি দুর্গম পাহাড়ে চিকিৎসায় সেবা প্রদান করে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)
কর্ণফুলী ড্রাই ডককে আন্তর্জাতিক মানে উন্নয়নের আশ্বাস তিন প্রতিমন্ত্রীর
ফরিদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগে আদালতে মামলা – ন্যায় বিচারের দাবি
কঠোর নজরদারিতে চট্টগ্রাম বন্দরে দস্যুতা শূন্যে, ফিরছে আন্তর্জাতিক আস্থা
ফরিদপুরে ইতালি পাঠানোর নামে প্রতারণা, আদালতের মামলায় নারী গ্রেফতার 
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে বিপুল পরিমান ইয়াবা,১টি মোটরসাইকেলসহ এক চোরাকারবারী বিজিবির হাতে আটক।
লবণের দামে দুশ্চিন্তায় চট্টগ্রামের চামড়া আড়তদাররা

You cannot copy content of this page