আব্দুল্লাহ আল মারুফ, নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামে সাতকানিয়া আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নিয়ে একাডেমিক ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।গতকাল কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং আন্তরিক শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষাব্যবস্থা, নিয়ম-শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম, মূল্যবোধ, চমৎকার একাডেমিক পরিবেশ এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, উচ্চমাধ্যমিক স্তর হলো শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ভিত্তিপ্রস্তর। তাই এ সময়টাতে নিয়মিত অধ্যয়ন, সময়ানুবর্তিতা, শৃঙ্খলার পাশাপাশি নৈতিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এছাড়া তাঁরা বর্তমান যুগে প্রযুক্তির সঠিক ও ইতিবাচক ব্যবহার এবং নিজেদের লুকিয়ে থাকা প্রতিভা ও যোগ্যতা বিকাশের ওপর বিশেষ জোর দেন।
নবাগত শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও শিক্ষকবৃন্দের সময়োপযোগী দিকনির্দেশনায় একটি প্রাণবন্ত ও শিক্ষামূলক পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। নতুন স্বপ্ন ও প্রত্যয় নিয়ে কলেজের এই আঙিনায় শিক্ষার্থীদের এক নতুন পথচলা শুরু হলো।


মন্তব্য