২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

আরজেএফ’র সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

স্টাফ রিপোর্টারঃ >>> রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর জাতীয় কাউন্সিল উপলক্ষে উপদেষ্টা পরিষদ ও নির্বাচন কমিশনের সাথে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর ২০২৩) বিকেলে ঢাকার তোপখানা রোডস্থ বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরজেএফ’র চেয়ারম্যান এস এম. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আল-আমিন শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) অর্থ সম্পাদক খায়রুজ্জামান কামাল, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এডভোকেট শাহিদা রহমান রিংকু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সদস্য মহসীন আহমেদ স্বপন। স্বাগত বক্তব্য রাখেন, আরজেএফ’র সিনিয়র ভাইস চেয়ারম্যান সেকেন্দার আলম শেখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আরজেএফ’র যুগ্ম মহাসচিব সাজ্জাদ আলম খান সজল, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ শাফিউর রহমান কাজী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ শাহিন, দপ্তর সম্পাদক মাহবুব আরা দুলু, সাংস্কৃতিক সম্পাদক লুৎফুন নাহার রিক্তা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুদ আলম, মহিলা বিষয়ক সম্পাদক উর্মী রহমান, স্থায়ী পরিষদ সদস্য ফাতেমা বেগম, যশোর জেলার সমন্বয়ক সুমন চক্রবর্তী, ঢাকা বিভাগের সমন্বয়ক এম আর এ সুজন মাহমুদ, দিনাজপুর জেলার সভাপতি ওয়াহেদুর রহমান, বগুড়া জেলার সভাপতি মেহেদী হাসান লিটন, লোহাগড়া উপজেলার সভাপতি এনামূল হক প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আরজেএফ’র নির্বাচনকালীন সময়ের জন্য মাহবুব আরা দুলুকে আহ্বায়ক ও এডভোকেট মোঃ শাহিন’কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আরজেএফ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এছাড়াও আলোচনা শেষে আরজেএফ’র সাবেক ভাইস-চেয়ারম্যান সাথী তালুকদার এর মৃত্যুতে শোক প্রকাশ ও বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের পেশাগত ঐক্য অপরিহার্য। গণমাধ্যম সমাজের দর্পণ, জাতির বিবেক, জনতার কণ্ঠস্বর, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ইত্যাদি নানা নামে গণমাধ্যমকে অভিহিত করা হয়। কিন্তু সেই জাতির বিবেকের উপর চলে নানা জুলুম, অন্যায়-অত্যাচার, গণমাধ্যমকর্মীদের উপর করা হয় নির্যাতন এমনকি তাদের হত্যা করা হচ্ছে। কিন্তু খুনী ও নির্যাতনকারীরা আইনের আওতায় আসছে না, তাদের শাস্তি হচ্ছে না। এই বিষয়ে সাংবাদিক ইউনিয়ন বা সংগঠনগুলোর ঐক্য প্রয়োজন। তিনি আরো বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমান সরকার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে নানা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে, যা সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে বিবেচনাধীন রয়েছে। তিনি এই আইন বঙ্গবন্ধু প্রণীত ১৯৭৪ সালের নিউজপেপার এমপ্লয়ীজ (কন্ডিশন অব সার্ভিস) অডিন্যান্স এর আলোকে প্রণয়ন করে গেজেট আকারে দ্রুত প্রকাশ করার দাবি জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড
ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ
সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
নগরকান্দায় সরকারি আশ্রায়ণ কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার আকস্মিক পরিদর্শন
বীমা খাতে বকেয়া পরিশোধই কি সব সমস্যার সমাধান, নাকি নতুন সংকটের শুরু
তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া নয়: চট্টগ্রামের জেলা প্রশাসক

You cannot copy content of this page