১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

আনোয়ারায় ভূমি কর্মকর্তার রহস্যজনক মৃত্যু মরদেহ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>> দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আব্দুল্লাহ আল হারুন (৪৫) নামে এক সহকারী ভূমি কর্মকর্তার রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকাল ৯টার পর উপজেলার চাতরী ইউনিয়নের নিজ বাড়ি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল্লাহ ওই ইউনিয়নের মৃত আবদুল কুদ্দুসের পুত্র। তিনি কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।স্থানীয়রা জানান, আব্দুল্লাহ আল হারুনকে বুধবার সকালে নিজ ঘরের ২য় তলায় জানালার সাথে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। তিনি কর্ণফুলী উপজেলায় গত ১ মাস আগে যোগদান করেন। এর আগে বোয়ালখালী ও আনোয়ারায় ইউনিয়ন সহকারী কর্মকর্তা হিসেবে কর্তরত ছিলেন। পরিবারে তার স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। তবে তার মৃত্যুর বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি। রাতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জানা গেছে।আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী জানান, দুপুর ১২টার সময় আবদুল্লাহকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, আমরা প্রাথমিক তদন্তে জানতে পারি, ‘নিহত আবদুল্লাহ আল হারুন নিজ ঘরে গলায় গামছা প্যাঁচিয়ে আত্মহত্যা করে।’ খবর পেয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page