২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ। মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক। মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

আনোয়ারায় কৃষকদলের অফিসে হামলা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি >>> চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কৃষকদলের অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে ইসলামী ব্যাংকের পেছনে অবস্থিত উপজেলা কৃষকদলের কার্যালয়ে এ ঘটনা ঘটে।অভিযুক্তরা হলেন- মো. জামশেদ (২৭), মো. এরশাদ (২৫) ও মো. হাছান চৌধুরী (৫০)। তাদের সঙ্গে আরও ৫০ থেকে ৬০ জন অজ্ঞাত ব্যক্তি অংশ নেয়।বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসবে : নয়ন বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসবে : নয়ন বিস্তারিত পড়ুন অভিযোগকারী আনোয়ার হোসেন জানান, চাতরী চৌমুহনী এলাকায় চাঁদাবাজিসংক্রান্ত একটি সালিশি বৈঠক কৃষকদলের কার্যালয়ে বসানো হয়। বৈঠক চলাকালে অভিযুক্ত জামশেদ ও এরশাদ সিদ্ধান্ত অগ্রাহ্য করে গালাগাল শুরু করেন। একপর্যায়ে হাছান চৌধুরীর নেতৃত্বে তাদের সহযোগীরা লোহার রড, লাঠিসোটা, চাপাতি ও দেশীয় অস্ত্র হাতে অফিসে প্রবেশ করে। হামলাকারীরা নির্বিচারে চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং দলীয় পতাকা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। বাধা দিতে গেলে অভিযোগকারীসহ তিনজন আহত হন। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আনোয়ারা উপজেলা আহ্বায়ক সালাউদ্দিন সুমন বলেন, ‘কৃষকদলের অফিসে হামলার ঘটনা ঘটেছে, আমি বিষয়টি জেনেছি এবং সিনিয়র নেতাদের জানিয়েছি। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই এবং পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাই দ্রুত দোষীদের গ্রেপ্তার করা হোক।’অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।আনোয়ারা থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘কৃষকদলের অফিসে হামলার ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্তাধীন।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page