৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রেস ক্লাবের সমস্যা সাংবাদিকদেরই ঐক্যবদ্ধভাবে সমাধান করতে হবে: চট্টগ্রামে তথ্যমন্ত্রী চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল চট্টগ্রাম সম্প্রীতি ও নিরাপত্তার উজ্জ্বল দৃষ্টান্ত : মেয়র ডা. শাহাদাত চট্টগ্রামে ৫ হাজার ইয়াবা উদ্ধার, দুই মাদককারবারি গ্রেপ্তার চট্টগ্রামে ১,৬৭৩ বর্জ্য সংগ্রাহক পেল ইউনিলিভারের সুরক্ষা সামগ্রী পার্বত্য রাজনীতিতে নতুন মেরুকরণ: জেলা পরিষদ পুনর্গঠন ঘিরে বাড়ছে গুঞ্জন দক্ষিণ চট্টগ্রামে উন্নয়নের মহাবিপ্লব: ৪ লেনে উন্নীত হচ্ছে আনোয়ারা-চকরিয়া মহাসড়ক খুলনা থেকে জাতীয় রাজনীতিতে সংরক্ষিত নারী আসনে আলোচনায় রোক্সার রহমান প্রথম লেগের দাপটেই ফাইনালে অ্যাটলেটিকো মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ: অপারেশন রোয়ারিং লায়ন’ ও পঞ্চম দিনের সর্বশেষ পরিস্থিতি
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অর্থদাবী ঘুষ গ্রহণ চাকুরীচ্যুতের অভিযোগ
  • আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অর্থদাবী ঘুষ গ্রহণ চাকুরীচ্যুতের অভিযোগ

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন >>> নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে তার অধিনস্তদের কাছ থেকে অনৈতিক অর্থদাবী, ঘুষ গ্রহণ, হুমকি ও চাকুরিচ্যুতের অভিযোগ উঠেছে। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জহুরা খাতুনের বিরুদ্ধে লিখিত এ অভিযোগটি করেন, একই সংস্থার উপজেলা সহকারি মহিলা কোম্পানী কমান্ডার বিবি ফাতেমা।আনসার ভিডিপির কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী মহিলা কোম্পানী কমান্ডার বিবি ফাতেমা গত ২৪ আগস্ট সংস্থার মহাপরিচালক (ডিজি) বরাবর লিখিত এ অভিযোগ করেন। একই অভিযোগের অনুলিপি আনসার ভিডিপির সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাসহ, দুর্নীতি দমন কমিশন, নোয়াখালী জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গণমাধ্যমেও দেয়া হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জহুরা খাতুনের অনৈতিক অর্থ ঘুষ লেনদেনসহ নানা অনিয়মের কথপোকথনের একাধিক অডিও প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।মহাপরিচালক বরাবর অভিযোগকারী উপজেলা সহকারী মহিলা কোম্পানী কমান্ডার বিবি ফাতেমার লিখিত অভিযোগে জানা যায়, বিগত ২৫বছর যাবত তিনি অত্র দপ্তরে তার নিজস্ব পদবীর পাশাপাশি দৈনিক ভিত্তিতে ঝাড়–দারের পদে কর্মরত ছিলেন। মাসিক একশত টাকা থেকে ২৫বছরে তা মাসে ২ হাজার ২ শত সাতাশি টাকায় দাঁড়ায়। এ ক্ষুদ্র পরিমাপ টাকা থেকেও জহুরা খাতুন (আনসার ভিডিপি কর্মককর্তা) আমার কাছে মাসে এক হাজার টাকা করে দাবী করেন। এটা না দিলে আমাকে চাকুরীচ্যুতের হুমকি দিয়েই ক্ষান্ত হননি, অসদাচরণ, নানা হয়রানিসহ অন্য লোক নিয়োগ করার হুমকি দেন।স্বামী পরিত্যাক্তা, দরিদ্রপীড়িত নারী বিবি ফাতেমা ওই অভিযোগে গত ২০২৪ সালে উপজেলা নির্বাচনী দায়িত্বে কাজ পাইয়ে দেয়ার আশ^াস দিয়ে ৪০হাজার টাকা ঘুষ গ্রহণ করেন। ওই টাকা উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকার উপস্থিতিতে তাদের সামনে আনসার ভিডিপি কর্মকর্তা জহুরা খাতুনকে দেয়া হয়। এসব অনৈতিক লেনদেন ফাঁস হলে একাধিক জাতীয় ও স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর কোম্পানীগঞ্জে তদন্তে আসে আনসার ভিডিপির উর্ধ্বতন কর্মকর্তাদের একটি টিম। এতে কর্মকর্তা জহুরা খাতুনের অনৈতিক অর্থ লেনদেন ও ঘুষ গ্রহণ নিয়ে স্বাক্ষী দেয়, অভিযোগকারি সহকারি কোম্পানী কমান্ডার ফাতেমাসহ অন্যরা। আনসার ভিডিপির চরহাজারী ইউনিয়ন দলনেতা প্রদীপ মজুমদারের কাছ থেকে ৩হাজার টাকা ঘুষ গ্রহণের বিষয়টিও অভিযোগ করা হয়। জেলা আনসার কমান্ড্যান্ট কার্যালয় এ বিষয়ে জহুরা খাতুনের ব্যাখা চায়। এ অভিযোগটি নিয়ে উপজেলা কর্মকর্তা জহুরা তার অধিনস্ত উপজেলা সহকারি কোম্পানী কমান্ডার বিবি ফাতেমাকে সন্দেহ করে। ভিডিপি কর্মকর্তা জহুরা হুমকি দিয়ে বলেন, পত্র-পত্রিকায় আমার বিরুদ্ধে যাই লিখুক, কোন লাভ হবে না, আমারও কিছুই হবে না। পরবর্তীতে কর্মকর্তা জহুরা খাতুন ক্ষুব্দ হয়ে অফিস ঝাড়–দার অভিযোগকারী বিবি ফাতেমাকে অফিস ঝাড়–দারের অস্থায়ী পদ থেকে বাদ দিয়ে অফিস থেকে লাঞ্চিত করে বের করে দেয়।ভুক্তভুগী উপজেলা সহকারি কোম্পানী কমান্ডার বিবি ফাতেমা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জহুরা খাতুনের সকল অনিয়ম, ঘুষগ্রহণ, অসদাচারণ ও দূর্নীতি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ এবং তাকে তার স্বপদে বহাল করার জন্য দাবী জানিয়েছেন।এদিকে ঘুষ লেনদেনের একাধিক অডিও’তে শোনা যায়, রামপুর ইউনিয়নের দলনেতা মহি উদ্দিনকে উপজেলা নির্বাচনে ৫টি গ্রুপে কর্মীর নাম দেয়ার বিপরীতে তার কাছ থেকে ১৫হাজার টাকা ঘুষ গ্রহণ করেন আনসার ভিডিপি কর্মকর্তা জহুরা খাতুন। এ বিষয়টি মহি উদ্দিন যেন স্বাক্ষী না দেয়, সে জন্য বার বার অনুরোধ করতে শুনা যায় জহুরা খাতুনকে। এসময় মহি উদ্দিনকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গ্রুপ বাড়িয়ে দিয়ে আরও অনেক সুযোগ-সুবিধা দেয়ার কথা বলে জহুরা খাতুনের বিরুদ্ধে স্বাক্ষী দিতে বারণ করে। প্রতি উত্তরে মহি উদ্দিন বলে আপনার মত দূর্নীতিবাজ কর্মকর্তার অধিনে চাকুরী করবো না, প্রয়োজনে চাকুরী ছেড়ে দেব। তারপরও যা সত্য তাহাই বলিব। এরপরও জহুরা খাতুন অনুনয় বিনয় করে দলনেতা মহি উদ্দিনকে বলতে থাকেন তার বিরুদ্ধে যেন স্বাক্ষী না দেয়।অপর একটি অডিও’তে শোনা যায়, কর্মকর্তা জহুরা খাতুন দলনেতাদের বৈঠকে নির্বাচনী ডিউটিতে অংশগ্রহণকারী কর্মীদের জনপ্রতি এবং দলনেতারা জনপ্রতি কত টাকা করে দিতে হবে তা খন্ডন করে নেন। এতে শোনা যায়, দলনেতা জনপ্রতি দুই শত টাকা এবং কর্মীরা জনপ্রতি ৫শত টাকা হারে কর্মকর্তা জহুরা খাতুনকে আদায় করে দিতে হবে। এসময় দলনেতারা কর্মীপ্রতি ৪শত টাকা করে দেয়ার কথা বললেও জহুরা তাতে সায় দেননি। অপর দু’টি অডিওতে কর্মীদের কাছ থেকে আদায় করা ঘুষের টাকা আনসার ভিডিপি কর্মকর্তা জহুরা খাতুনকে হিসেব মত নগদ বুঝিয়ে দেয়ার কথোপকথনও রয়েছে। এ দু’টি অডিও ছাড়াও আরও দু’টি কথোপকথনের অডিও এ প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জহুরা খাতুন তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা বলে দাবী করেন। তবে তার অনৈতিক আর্থিক লেনদেন ও ঘুষ গ্রহণের একাধিক অডিও এ প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে বলার পর তিনি এডিট করা হয়েছে বলে দাবী করেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page