৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে চলন্ত নৌকা থেকে পড়ে এক কিশোর পর্যটক নিখোঁজ। বিয়ের ফাঁদ পেতে লাখ টাকা হাতিয়ে নিতেন ‘রাকিবা’: অবশেষে পুলিশের জালে প্রতারক চক্রের সদস্য। মালদ্বীপে বাংলাদেশী পণ্যের বিশাল সমাহার ঢাকা ট্রেডার্সের সৌজন্যে ঈদ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত। ঈদের ছুটিতেও পর্যটক সংকটে কুয়াকাটা। চট্টগ্রামের কর্নফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪ সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগে আন্তর্জাতিক তদন্ত নতুন প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে যা জানালেন বাঁধন মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের শিকড় থেকে সুরেলা আকাশে রিয়া বড়ুয়া এক সঙ্গীতসাধকের অন্তহীন পথচলা চোর সন্দেহ ঘিরে সাতকানিয়ায় রণক্ষেত্র নিহত ১ গ্রেফতার ১
আন্তর্জাতিক:
মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের
     
             

আদিবাসীরা আমার ভাই- আমি আপনাদের ই সন্তান,আপনাদের পাশে আছি ও থাকবো। — ড.ফরিদুজ্জামান ফরহাদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি :নড়াইল >>> আদিবাসী সম্প্রদায়ের লোকেরা আমার ভাই-বোন, সকল দিক দিয়ে তাদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।নড়াইল ও লোহাগড়ায় কিছু আদিবাসী সম্প্রদায়ের পরিবার আছে। তাদের সার্বিক নিরাপত্তা, কর্ম সংস্থানের ব্যবস্থা অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। তারা যেন সম্মানের সাথে এবং নির্ভয়ে আমাদের সঙ্গে মিলেমিশে বসবাস করতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আদিবাসী সম্প্রদায়ের মানুষ এখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, বিভিন্ন দপ্তরে উচ্চ পদে চাকুরি করছে। তাই তাদেরকে ছোট করে দেখার কোন সুযোগ নেই। উৎসব হচ্ছে অন্ধকারের গহন থেকে আলোকের যাত্রা। আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তাদের ধর্মীয় উৎসব যেন নির্বিঘ্নে করতে পারে, সেদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে।শুক্রবার (১০ অক্টোবর) নড়াইলের লোহাগড়া পৌর শহরের সরদারপাড়া সার্বজনীন কালি মন্দির কমিটির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নড়াইল -২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপির) চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ।ফরিদুজ্জামান ফরহাদ আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান আপনারা উৎসাহ-উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে উৎসব আনন্দ উদযাপন করুন। সৌন্দর্য সম্প্রীতের বার্তা ছড়িয়ে দিন। আমি ও আমার দল বিশ্বাস করি ধর্ম যার যার রাষ্ট্র সবার, এখানে নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুসা মোল্লা সহ প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page