১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অতিরিক্ত সার মজুদ করায় রুহিয়ায় ব্যবসায়ীকে জরিমানা, বিভিন্ন ডিলার পয়েন্ট পরিদর্শন পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন। নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ ঈদগাঁও বাজার ও স্টেশনে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ সাতকানিয়ায় ১৪৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪০ পদ শূন্য: ব্যাহত হচ্ছে পাঠদান তিন সন্তান জন্মের আনন্দ ম্লান, চিকিৎসা-খাবারের খরচে বিপাকে পরিবার অন্ধ সমাজ পরিবর্তনে ঐক্যবদ্ধ হতে হবে
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

আজ রাতে বিরল পূর্ণ সূর্যগ্রহণ: ইউরোপসহ যেসব অঞ্চলে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

  

দীর্ঘ দুই বছর পর পৃথিবী আবারও এক বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে। সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় চলে আসায় এই মহাজাগতিক ঘটনার সৃষ্টি হবে। সর্বশেষ ২০২৪ সালের এপ্রিলে এমন পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। এবার এই রোমাঞ্চকর মুহূর্তটি প্রত্যক্ষ করার জন্য প্রস্তুত বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ।

বিশেষ করে ইউরোপের বাসিন্দারা এই বিরল ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ পাবেন। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, পর্তুগাল ও রাশিয়ার পাশাপাশি উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু অঞ্চল থেকেও সূর্যগ্রহণটি দৃশ্যমান হবে। ১৯৯৯ সালের পর এই প্রথম ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। তবে আকাশ মেঘলা বা বৃষ্টির পূর্বাভাস থাকায় অনেক দর্শনার্থী কিছুটা চিন্তিত হয়ে পড়েছেন।

বাংলাদেশ সময় বুধবার রাত ৯টা ৩৪ মিনিটে এই সূর্যগ্রহণ শুরু হবে। মহাজাগতিক এই দৃশ্যটি স্থায়ী হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড। চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করে সূর্যের আলোকে পুরোপুরি বা আংশিকভাবে ঢেকে ফেলে, তখনই সূর্যগ্রহণের সৃষ্টি হয়। পৃথিবী থেকে সূর্য ও চাঁদের আকার প্রায় সমান দেখানোর কারণেই পূর্ণগ্রাস গ্রহণ সম্ভব হয় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

নাসার তথ্য অনুযায়ী, পৃথিবীতে প্রতি বছর গড়ে দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ দেখা গেলেও পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলকভাবে বেশ বিরল। সাধারণত প্রতি এক শতাব্দীতে গড়ে ৬৬ বার বা প্রতি দেড় বছর অন্তর এই মহাজাগতিক ঘটনাটি ঘটে থাকে। এখন বিশ্বজুড়ে চলছে এই বিরল মুহূর্তটি দেখার চূড়ান্ত প্রস্তুতি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page