৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ কণ্ঠশিল্পী ইফতিকে নিয়ে মানহানিকর পোস্ট কমবার প্রতিবাদ চট্টগ্রামের আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩ মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাইয়ের পিয়াইন নদীতে খেয়া পারাপারের সময় নৌকাডুবি আহত ১০ জন চট্টগ্রামের খুলশীতে সরকারি খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩ চট্টগ্রামে মন্দির দখলকে কেন্দ্র করে ইসকন ও সাধারন সনাতনীদের সংঘর্ষ, আহত ৪ মশার রাজত্বে বন্দরনগরী: চকবাজার-পাঠানটুলীতে ডেঙ্গু-চিকুনগুনিয়ার তীব্র আতঙ্ক সাতকানিয়ায় কৃষিজমি ও পাহাড় কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে হাউসবোটের ইঞ্জিনে পড়ে এক এসআই এর কন্যার মৃ’ত্যু
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবের মুক্তিতে অর্থ জোগান দিয়েছিল জামায়াত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবুর রহমানের মুক্তির আন্দোলনে জামায়াতে ইসলামী ও অধ্যাপক গোলাম আজম সক্রিয় ভূমিকা রেখেছিলেন এবং অর্থ জোগান দিয়েছিল বলে দাবি করেছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাজাহান চৌধুরী। মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য শাজাহান চৌধুরী তাঁর বক্তব্যে বলেন,শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য তৎকালীন সময়ে যে ‘ডাইরেক্ট অ্যাকশন কমিটি’ গঠন করা হয়েছিল, সেই কমিটির সেক্রেটারি ছিলেন অধ্যাপক গোলাম আজম। আর সেই কমিটির জয়েন্ট সেক্রেটারি ছিলেন মরহুম আবদুস সামাদ আজাদ।তিনি দাবি করেন, সে সময় জামায়াতে ইসলামী পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) মাধ্যমে শেখ মুজিবের মুক্তির জন্য জোরালো আন্দোলন গড়ে তুলেছিল এবং ওই আন্দোলনে জামায়াতই সবচেয়ে বেশি অর্থ জোগান দিয়েছিল।

জামায়াতে ইসলামীকে নিয়ে নেতিবাচক প্রচারণার জবাবে শাজাহান চৌধুরী বলেন, আপনারা আমাদের জঙ্গি বলেন। কিন্তু ১২ তারিখের নির্বাচনে জনগণ ভোট দিয়ে প্রমাণ করেছে জামায়াত কোনো জঙ্গি সংগঠন নয়। জামায়াতের ইতিহাস হলো মানুষের অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস।

তিনি অতীতের স্মৃতিচারণ করে বলেন, ১৯৪৮, ১৯৭২ ও ১৯৭৬ সালেও জামায়াতের তৎকালীন আমির পূর্ব পাকিস্তানের স্বাধিকার ও গণতন্ত্র আদায়ের প্রশ্নে আপসহীন বক্তব্য দিয়েছিলেন। এমনকি ১৯৭০ সালের নির্বাচনের পর যখন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, তখন সবার আগে শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তরের (ট্রান্সফার অব পাওয়ার) দাবি জামায়াতই তুলেছিল বলে তিনি উল্লেখ করেন।

বক্তব্যে তিনি ১৯৯৭ সালের একটি ঘটনার উদাহরণ টেনে বলেন, “চট্টগ্রাম মেডিকেল কলেজে যখন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া অবরুদ্ধ হয়েছিলেন, তখন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর আহ্বানে জামায়াত-শিবিরের নেতাকর্মীরাই তাঁকে উদ্ধার করেছিল। সেই অভিযানে বর্তমান অর্থমন্ত্রীও সাক্ষী হিসেবে ছিলেন।

পরিশেষে শাজাহান চৌধুরী বলেন, জামায়াতে ইসলামীকে বারবার বিভিন্ন তকমা দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু দেশের জনগণ তা বিশ্বাস করেনি। তিনি রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে বর্তমান জামায়াতে ইসলামীকে অতীতের চশমায় না দেখার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page