৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ কণ্ঠশিল্পী ইফতিকে নিয়ে মানহানিকর পোস্ট কমবার প্রতিবাদ চট্টগ্রামের আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩ মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাইয়ের পিয়াইন নদীতে খেয়া পারাপারের সময় নৌকাডুবি আহত ১০ জন চট্টগ্রামের খুলশীতে সরকারি খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩ চট্টগ্রামে মন্দির দখলকে কেন্দ্র করে ইসকন ও সাধারন সনাতনীদের সংঘর্ষ, আহত ৪ মশার রাজত্বে বন্দরনগরী: চকবাজার-পাঠানটুলীতে ডেঙ্গু-চিকুনগুনিয়ার তীব্র আতঙ্ক সাতকানিয়ায় কৃষিজমি ও পাহাড় কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে হাউসবোটের ইঞ্জিনে পড়ে এক এসআই এর কন্যার মৃ’ত্যু
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

আওয়ামী লীগ সরকারের শেষ ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে ________সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আযম খান।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর(টাঙ্গাইল) প্রতিনিধি >>> আওয়ামী লীগ সরকারের শেষ ১০ বছরে অফিসিয়ালি, আন- অফিসিয়ালি ৫০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশটাকে একেবারে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে রেখে গেছে। তলাবিহীন জুড়ি নিয়ে বর্তমান বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনা শুরু করেছে। আমরা কোনো দুর্নীতিতে যাবো না। আমাদের সরকারের আমলে আমরা কোনো টাকা পাচারে যাবো না। আগের সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া সকল শিল্প,কল-কারখানা আমাদের সরকারের আমলে চালু করবো। আর অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা এমনভাবে সততা ও নিষ্ঠার সঙ্গে শুরু করে দিয়েছি, খুব দ্রুতই স্বচ্ছতায় ফিরবে অর্থনীতি।প্রধান অতিথি অনুষ্ঠান শেষে দরিদ্রদের মাঝে উপকরণ বিতরণ করেন।২ মে (শনিবার) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় প্রশাসনের আয়োজনে ইউএনও আবদুল্লাহ আল রনীর সভাপতিত্বে দরিদ্র শিক্ষার্থী, কৃষক, প্রতিবন্ধী ও বেকার নারীদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এমপি এসব কথা বলেন।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, সখিপুর প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সখিপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ আবদুর রউফ,মাওঃ মাহবুব প্রমূখ।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, সহ- সভাপতি আকবর হোসেন, নাসির উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কবির হোসেন, সংগঠনিক সম্পাদক সবুর রেজা,বিআরডিবির চেয়ারম্যান ফরহাদ ইকবাল, কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তা -কর্মচারী বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,উপকরণ নিতে আসা সকল শ্রেণীর ব্যক্তিবর্গ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page