২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ডেন্টাল টেকনোলজিস্টদের মামলার রায় নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান সখিপুরে মাছের পোনা ও উপকরণ বিতরণ পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে মদিনার জামাতের উদ্যোগে দোয়া, মিলাদ ও ইসলামিক আলোচনা মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট বাজারে কারাগারে আটক দীপ্ত রায়ের ধর্ম অবমাননার ঘটনায় হিন্দুদের বাড়িঘরে ও মন্দিরে হামলার ঘটনাস্হলে এমপি কামরুল ইসলাম সাতকানিয়ায় ফ্যানের সাথে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ ফরিদপুরের সালথায় আওয়ামী লীগ নেতা জামু ফকিরকে কুপিয়ে পায়ের রগ কেটে হত্যা নারায়ণগঞ্জে তরুণ সাংবাদিকদের মেধা বিকাশে জমকালো কর্মশালা ও সনদ বিতরণ আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা জেলা প্রশাসকের জমি সংক্রান্ত বিরোধের জের: সাতকানিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি অবশেষে চট্টগ্রামে বিতর্কিত ‘মনোরেল’ চুক্তি বাতিল করল চসিক
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

আইসক্রিমের প্রলোভনে শিশুকে ধর্ষণ অভিযুক্ত ভাড়াটিয়া পলাতক।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রামের পটিয়ায় আইসক্রিম কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের লোমহর্ষক অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ সোলাইমানকে (৪২) আসামি করে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর মা। অভিযুক্ত সোলাইমান একই বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে।অভিযোগ সূত্রে জানা যায়, পটিয়া উপজেলার একটি ভাড়া বাড়িতে ভুক্তভোগী শিশুর পরিবার এবং অভিযুক্ত সোলাইমান দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। গত ১৭ মার্চ শিশুটির বাবা-মা কর্মস্থলে থাকার সুযোগে সোলাইমান তাকে আইসক্রিম ও টাকার প্রলোভন দেখিয়ে নিজের কক্ষে নিয়ে যান। সেখানে শিশুটিকে পাশবিক নির্যাতন করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।ঘটনার দুই দিন পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি প্রথমে বুঝতে পারেন অভিযুক্তের স্ত্রী। তবে ঘটনা জানাজানি হলে বিপদে পড়ার ভয়ে তিনি শিশুটির পরিবারকে কিছু টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। লোকলজ্জা এবং প্রমাণের অভাবে শুরুতে বিষয়টি গোপন থাকলেও সম্প্রতি তা প্রকাশ্যে আসে।গত ঈদুল ফিতরের পর বিদ্যুৎ বিল নিয়ে সোলাইমানের পরিবারের সাথে শিশুটির মায়ের বাকবিতণ্ডা হয়। ঝগড়ার একপর্যায়ে শিশুটি তার মায়ের কাছে সেদিনের সেই ভয়াবহ নির্যাতনের কথা বলে দেয়। গত ১৯ এপ্রিল সন্ধ্যায় এ নিয়ে এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি বেগতিক দেখে ভুক্তভোগীর মা ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান।অত্র এলাকার বাসিন্দা আবু মূসা বলেন,আমরা কল্পনাও করতে পারিনি আমাদের পাশেই এমন একজন মানুষরূপী পশু বাস করছে। ঘটনার পর থেকে সোলাইমান পলাতক। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে ভবিষ্যতে কেউ এমন সাহস না পায়।আমরা চাই পুলিশ দ্রুত তাদের আইনের আওতায় আনুক।পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির জবানবন্দি গ্রহণ করা হয়েছে এবং তাকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।পুলিশ আরও জানায়, অভিযুক্ত সোলাইমান বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ডেন্টাল টেকনোলজিস্টদের মামলার রায় নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান
সখিপুরে মাছের পোনা ও উপকরণ বিতরণ
পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে মদিনার জামাতের উদ্যোগে দোয়া, মিলাদ ও ইসলামিক আলোচনা মাহফিল অনুষ্ঠিত
সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট বাজারে কারাগারে আটক দীপ্ত রায়ের ধর্ম অবমাননার ঘটনায় হিন্দুদের বাড়িঘরে ও মন্দিরে হামলার ঘটনাস্হলে এমপি কামরুল ইসলাম
সাতকানিয়ায় ফ্যানের সাথে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ
ফরিদপুরের সালথায় আওয়ামী লীগ নেতা জামু ফকিরকে কুপিয়ে পায়ের রগ কেটে হত্যা
নারায়ণগঞ্জে তরুণ সাংবাদিকদের মেধা বিকাশে জমকালো কর্মশালা ও সনদ বিতরণ
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা জেলা প্রশাসকের

You cannot copy content of this page