১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সম্প্রীতির আল্পনায় রঙিন চট্টগ্রাম: ঐতিহ্য ধারণে নতুন প্রজন্মকে ডিসি জাহিদের আহ্বান খাগড়াছড়ি পানছড়িতে সাঁওতাল সম্প্রদায়ের ‘পাতা বাহা’ ও নববর্ষ বরণে বর্ণাঢ্য র‍্যালি যাত্রীবেশে গাঁজা পাচার সীতাকুণ্ডে বাসে র‍্যাবের হানা গ্রেপ্তার ২ পটিয়ায় জাতীয় গণ মাধ্যম সপ্তাহ এর স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি। চট্টগ্রামে যৌথ অভিযান: ৪৮ হাজার লিটার তেল জব্দ ও ১২ একর সরকারি জমি উদ্ধার চাটখিলে উদয়ন এয়ার ইন্টারন্যাশনাল ও ডিয়ার ছোয়াদ হজ্জ ইন্টারন্যাশনালের হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত সাতকানিয়ার পুরানো সেই অপমৃত্যু মামলা এখন হত্যা মামলা স্ত্রী কারাগারে বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচের নিরাপত্তায় সিএমপিতে সমন্বয় সভা দান বৈশাখে প্রথম হবে দেখা।
আন্তর্জাতিক:
ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে পৃথিবীর চমক ইরান
     
             

অশ্রু মুছে হাসিমুখে ফিরলেন ৬২ জন সেবাপ্রার্থী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে বুধবার (১১ মার্চ) অনুষ্ঠিত সাপ্তাহিক গণশুনানিতে অসহায় মানুষের শেষ আশ্রয়ে পরিণত হয়েছেন জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ৬২ জন সেবাপ্রার্থীর অভাব-অভিযোগ সরাসরি শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দেন তিনি।
সকাল থেকেই চিকিৎসা, শিক্ষা ও পারিবারিক সংকটে থাকা মানুষের ভিড় জমে জেলা প্রশাসকের কার্যালয়ে। এদের মধ্যে কিডনি রোগে আক্রান্ত ২৭ বছর বয়সী রোকসানা হক রুপাকে জরুরি চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আসা সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের ছাত্রী আয়েশা আক্তারকে দেওয়া হয় শিক্ষা সহায়তা।
এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে মোট ১২ জন গুরুতর অসুস্থ ব্যক্তি, চার সন্তানের পড়াশোনার খরচ নিয়ে চিন্তিত কৃষক মোকারম আলী এবং ক্যানসার ও হৃদরোগে আক্রান্ত রোগীদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। অর্থের অভাবে মেয়ের বিয়ে দিতে না পারা দুই জন অসহায় বাবাকেও দেওয়া হয় বিশেষ সহায়তা। এছাড়া জনৈক প্রতিবন্ধী ব্যক্তিকে একটি হুইলচেয়ার এবং ৩৪ জন দুস্থ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সেবাপ্রত্যাশীরা জানান, দাপ্তরিক জটিলতা কাটিয়ে সরাসরি জেলা প্রশাসকের কাছে মনের কথা বলতে পেরে তারা স্বস্তি বোধ করছেন। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যাতে গৃহীত প্রতিটি আবেদনের সমাধান দ্রুততম সময়ে সেবাগ্রহীতাদের জানিয়ে দেওয়া হয়।প্রশাসনের এই মানবিক উদ্যোগ চট্টগ্রামের সাধারণ মানুষের মধ্যে নতুন আস্থার সঞ্চার করেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সম্প্রীতির আল্পনায় রঙিন চট্টগ্রাম: ঐতিহ্য ধারণে নতুন প্রজন্মকে ডিসি জাহিদের আহ্বান
খাগড়াছড়ি পানছড়িতে সাঁওতাল সম্প্রদায়ের ‘পাতা বাহা’ ও নববর্ষ বরণে বর্ণাঢ্য র‍্যালি
যাত্রীবেশে গাঁজা পাচার সীতাকুণ্ডে বাসে র‍্যাবের হানা গ্রেপ্তার ২
পটিয়ায় জাতীয় গণ মাধ্যম সপ্তাহ এর স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি।
চট্টগ্রামে যৌথ অভিযান: ৪৮ হাজার লিটার তেল জব্দ ও ১২ একর সরকারি জমি উদ্ধার
চাটখিলে উদয়ন এয়ার ইন্টারন্যাশনাল ও ডিয়ার ছোয়াদ হজ্জ ইন্টারন্যাশনালের হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত
সাতকানিয়ার পুরানো সেই অপমৃত্যু মামলা এখন হত্যা মামলা স্ত্রী কারাগারে
বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচের নিরাপত্তায় সিএমপিতে সমন্বয় সভা

You cannot copy content of this page