১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া ভরা মৌসুমেও ভোলার তজুমদ্দিনের মেঘনায় মিলছে না ইলিশ, বিপাকে হাজারো জেলে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে রাঙামাটিতে পিকআপ ভ্যান উল্টে তিনজনের মৃত্যু, আহত তিন ঢাকার ১১০ কিলোমিটার নৌপথে বৈদ্যুতিক ওয়াটার বাস চালুর পরিকল্পনা সরকারের তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ছয় মাস: প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব
আন্তর্জাতিক:
গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ
     
             

অবহেলিত ছাদাহাবাসীর ভাগ্য পরিবর্তনে ধানের শীষে ভোট দিন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক।। চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেছেন, সাতকানিয়া উপজেলার ছাদাহা ইউনিয়নে উন্নয়নের কোন ছোঁয়া লাগে নি। এই অবহেলিত ছাদাহাবাসীর ভাগ্য পরিবর্তনের জন্য আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিন। আমাকে একটিবার সুযোগ দিন আমি ছাদাহাবাসীর উন্নয়নে নিজেকে উৎসর্গ করবো।

তিনি বুধবার ( ৪ জানুয়ারি ) দুপুরে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের মনতলা,সরদার পাড়া ও এজাহারের দোকান এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থনে গণসংযোগ ও পথসভায় বক্তব্য প্রদানকালে এ সব কথা বলেন। এ সময় তিনি ছদাহা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া,মহল্লায় ঘুরে ঘুরে গণসংযোগ করেন ও এলাকাবাসীর ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে নাজমুল মোস্তফা আমিন আরো বলেন, “ বিজয়ী হলে সাতকানিয়াকে একটি মডেল উপজেলায় পরিনত করতে যা যা করা দরকার সব করা হবে। কর্মমুখী শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে শিক্ষিত বেকার যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।”

তিনি আরো বলেন,” আপনারা দেশ ও ধানের শীষের জন্য একদিন কষ্ট করেন আমি আপনাদের ৫ বছরে জন্য নিরাপত্তা দিব,সেবা করবো। আগামীর সরকার হবে উন্নয়নের সরকার,আপনারা সেই সরকারের অংশীদার হতে চাইলে আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিতে হবে। ”

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস‍্য শেফায়ত উল্লাহ চক্ষু,বিএনপি নেতা লোকমান মেম্বার,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম,নুরুল ইসলাম,আবু তাহের,যুবদল নেতা সোহেল,বেলাল,সোহাগ,সাত্তার,ছাত্রদল নেতা নাঈম উদ্দিন,শওকত আলম।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page