২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কালীগঞ্জে হাফেজের মৃত্যুতে আত্মগোপনে তিন তরুণ, থানায় অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ শাহনেওয়াজ।কালীগঞ্জ(গাজীপুর)উপজেলা প্রতিনিধিঃ>>>

গাজীপুরের কালীগঞ্জে এক হাফেজের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর এলাকা থেকে পালিয়ে আত্মগোপনে চলে গেছে তিন তরুণ। এ ঘটনায় বুধবার (৫ জুলাই) রাতে নিহতের পিতা বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।নিহত তাওহিদ (১৭) উপজেলার বক্তারপুর ইউনিয়নের মাজুখান এলাকার আক্তার হোসেন শেখের ছেলে। সে নরসিংদীর শিবপুর দারুল উলুম হোসাইনীয়া মাদ্রাসা হতে সম্প্রতি হেফজ সম্পূর্ণ করেছে। বর্তমানে সে বাড়ীতে থেকে স্থানীয় এক রাজ মিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতো।অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২ জুলাই (রোববার) বিকেল আনুমানিক ৫টার দিকে তাওহিদ ফুলদী বাঘপাড়া গ্রামের হোসেন (৪০) ঠিকাদারের সঙ্গে দেখা করে কাজের বিষয়ে কথা বলতে বাড়ী হতে বের হয়।পরবর্তীতে সন্ধ্যার পর সে বাড়ী ফেরার পথে স্থানীয় ফুলদী বাজারে পৌঁছালে অভিযুক্ত পলাতক আজমাইল সরকারের ছেলে জীবি খান (১৮), সুরুজ আলী সরকারের ছেলে সৌরভ (১৯) এবং মৃত নূর মোহাম্মদের ছেলে ইমরান (২০) এর সঙ্গে তার দেখা হয়। এক পর্যায়ে তাওহিদ তাদের সাথে অটো রিকশায় চড়ে বাড়ী ফেরার উদ্দেশ্যে রওনা হয়। সে সময় তাদের সঙ্গে তাওহিদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অভিযুক্তরা তাওহিদকে এলোপাতাড়ী মারধর করে গুরুতর জখম করে। এতে তাওহিদ অজ্ঞান হয়ে গেলে অভিযুক্তরা তাকে অটো রিকশা থেকে ধাক্কা দিয়ে স্থাণীয় মনিরের দোকানের সামনে সড়কে ফেলে রেখে দ্রুত অন্যত্র আত্মগোপনে চলে যায়। পরে স্থানীয়রা তাওহিদকে মুমুর্ষ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে তার স্বজনদের খবর দেয়। এরপর ঘটনাস্থল থেকে মুমুর্ষ অবস্থায় তাওহিদকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।পরে তাওহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর রাতে তার মৃত্যু হয়। এরপর ময়নাতদন্ত শেষে কালীগঞ্জ থানায় বিষয়টি অবগত করে সোমবার রাতে স্থানীয় বাইতুর রহমান জামে মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ঘটনার পর থেকে অভিযুক্তরা সহ অজ্ঞাত আরো ৪/৫ জন বর্তমানে তাওহিদের পরিবারের সদস্যদের বিভিন্ন ভাবে ভয়-ভীতি সহ প্রাণনাশের হুমকি দিচ্ছে। স্থাণীয় একাধিক সূত্র ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য অলিউল্লাহ মোড়ল জানিয়েছে, ঘটনার পর থেকে অভিযুক্তদের আর এলাকায় দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে আত্মগোপনে চলে গেছ

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page