১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জৈন্তাপুরে যুবলীগের প্রস্তুতি সভা আগামী শুক্রবার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট>>>

আগামী ৯ ই জুলাই সিলেট বিভাগের জেলা ও মহানগরে ” তারুণ্যের জয়যাত্রা” সিলেট বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে জৈন্তাপুর উপজেলা যুবলীগের আয়োজনে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। আগামীকাল ৭/৭/২০২৩ ইং শুক্রবার বিকেল ৫ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য নুরুল ইসলাম নূরু মিয়া। এছাড়াও প্রধান অতিথির সফরসঙ্গী হিসেবে প্রস্তুতি সভায় কেন্দ্রীয় ও সিলেট জেলা যুবলীগের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করবেন।এর আগে গত ৪ঠা জুলাই কেন্দ্রীয় যুবলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের আগামী ৯ ই জুলাই ২৩ ইং সিলেট বিভাগের প্রতিটি জেলা ও মহানগরে ” তারুণ্যর জয়যাত্রা” সমাবেশ সফল করার লক্ষ্যে প্রতিটি উপজেলা ও থানায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশনা মোতাবেক প্রস্তুতি গ্রহনের আহবান জানানো হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো রফিকুল ইসলাম জোয়ার্দার সৈকত ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডাঃ রেজাউল কবিরকে সম্বনয়ক করে এবং জৈন্তাপুর উপজেলার প্রস্তুতি সভার দায়িত্ব অর্পণ করা হয় কেন্দ্রীয় সদস্য নুরুল ইসলাম নূরু মিয়াকে এবং প্রতিটি উপজেলায় সার্বিক সহোযোগিতায় রয়েছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমেদ ভিপি ও সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ।এদিকে আগামীকালের প্রস্তুতি সভাকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটির সকল সদস্য ও কর্মীবৃন্দদের বিকেল ৫ ঘটিকার আগেই উপজেলা পরিষদ মিলনায়তনে এসে সভায় অংশগ্রহণ ও সফল করার আহবান জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন ও যুগ্ম আহবায়ক কুতুবউদ্দিন ও শাহীনুর রহমান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page