১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় মাদ্রাসার ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার। নগরকান্দায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী। চট্টগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন ফেনীতে ১২০ বোতল বিদেশি মদসহ আটক ২, মাইক্রোবাস জব্দ জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। অতিরিক্ত সার মজুদ করায় রুহিয়ায় ব্যবসায়ীকে জরিমানা, বিভিন্ন ডিলার পয়েন্ট পরিদর্শন পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

কালীগঞ্জে কাউন্সিলর পুত্রের বিরুদ্ধে প্রাইভেটকার ভাংচুরের অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ শাহনেওয়াজ কালীগঞ্জ(গাজীপুর) উপজেলা প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে কাউন্সিলর পুত্রের বিরুদ্ধে প্রাইভেটকার ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড ভাদগাতী গ্রামে মো. বাচ্চু মিয়ার বাড়ীর সংলগ্ন ঘটেছে। অভিযুক্ত অপু (৩৫) কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুস সালামের বড় ছেলে।ভূক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৯ জুন) বিকাল আনুমানিক চারটার দিকে মো. মজনু মিয়ার ছেলে সোহাগ মিয়া প্রাইভেটকার নিয়ে বাড়ীতে যাওয়ার সময় ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুস সালামের বড় ছেলে মো. অপু (৩৫) পূর্ব শক্রুতার জের ধরে তার হাতে একটি ইট নিয়ে গাড়ী থামানোর জন্য বলে।সোহাগ স্থাণীয় কাজী আমির এর দোকানের সামনে গাড়ীটি থামালে গাড়ীর দরজা খুলে সোহাগকে মারধোর করে। এ সময় তার ডাক চিৎকারে স্থাণীয়রা দৌড়ে এসে সোহাগকে উদ্ধার করে গাড়ীসহ বাড়ীতে পাঠিয়ে দেয়। পরে সোহাগ তার প্রাইভেটকারটি ভাদগাতী এলাকার বাচ্চু মিয়ার বাড়ীর সামনে পার্কিং করে বাড়ীতে গেলে কিছুক্ষণ পর কাউন্সিলর মো. আব্দুস সালামের বড় ছেলে মো. অপু, আছান উদ্দিনের ছেলে মঞ্জুর হোসেন, মো. সুরুজ মিয়া ও হুমায়ুন, সুরুজের ছেলে বাপ্পীসহ অজ্ঞাত ৩/৪ জন পূর্বপরিকল্পিত ভাবে লোহার রড দিয়ে এলোপাথারী বাইরাইয়া গাড়ী ভাংচুর করে। এতে গাড়ীর প্রায় তিন লক্ষ টাকার ক্ষতিগ্রস্থ হয়। ঘটনার পর থেকে অপু, মঞ্জুর, হুমায়ুন, সুরুজ ও বাপ্পী ড্রাইভার সোহাগকে প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি দিয়ে চলছে। এ বিষয়ে মো. মজনু মিয়া বাদী হয়ে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সংবাদ লেখা পর্যন্ত দায়েরকৃত অভিযোগ প্রত্যাহারের জন্য প্রতিনিয়ত তাদের হুমকি সহ মহরা দেওয়ার অভিযোগ করেন ড্রাইভার সোহাগ।এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফায়েজুর রহমান বলেন, এ ঘটনায় পাল্টাপাল্টি দুটি অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page