৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পানছড়িতে এক মাদক কারবারি ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর যুগান্তকারী উদ্যোগ কিশোরগঞ্জে উৎসব মুখর পরিবেশ ভাতা ও ঋণ মেলা সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর, অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব রাঙ্গুনিয়া যুবদলের নেতা মাকসুদ হত্যা: কিলিং স্কোয়াডের প্রধান দিদার ও সহযোগী আবসার গ্রেপ্তার গর্জনিয়ায় ইউএনও জিল্লুর রহমান: সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চট্টগ্রামে পর্যটকদের জন্য জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় চালু হচ্ছে ফুল ডে ট্যুর সার্ভিস

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মুবিন বিন সোলাইমান, চট্টগ্রাম:>>>

দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত পাহাড়, নদী, সমুদ্র আর সবুজ বনাঞ্চলে সমৃদ্ধ বন্দরনগরী চট্টগ্রাম দেশের অন্যতম পর্যটন সম্ভাবনাময় এলাকা হিসেবে সুপরিচিত।চট্টগ্রামে অবস্থিত দর্শনীয় স্থানের মধ্যে পতেঙ্গা সমুদ্র সৈকত, সীতাকুন্ড ইকো-পার্ক, গুলিয়াখালী সী-বিচ এবং মহামায়া লেক অন্যতম। এসব দর্শনীয় এবং দৃষ্টিনন্দন পর্যটন স্পটগুলো ভ্রমণপিপাসুদের কাছে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। এ সকল পর্যটন স্পটগুলোতে পর্যটকদের যাতায়াত সহজতর করা এবং চট্টগ্রামের পর্যটনশিল্পকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে জেলা প্রশাসন , চট্টগ্রামের ব্যবস্থাপনায় আগামী ১ লা জুলাই থেকে প্রতি শুক্রবার ও শনিবার ফুল ডে ট্যুর সার্ভিস চালু করা হচ্ছে।উল্লেখ্য, জেলা প্রশাসন , চট্টগ্রামের উদ্যোগে গত ১০ জুন তারিখ থেকে নিউ-মার্কেট হতে পতেঙ্গা পর্যন্ত পর্যটকদের জন্য ডাবল ডেকার ( একটি ছাদখোলা ) বাস সার্ভিস চালু করা হয়েছে। এ বাস সার্ভিসটি ইতিমধ্যে পর্যটক এবং ভ্রমণপিপাসুদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। পর্যটকদের চাহিদা মেটানোর লক্ষে নিউমার্কেট হতে পতেঙ্গা রুটে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ২ টি অতিরিক্ত বাস সংযোজন করা হয়েছে।এছাড়া পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পতেঙ্গা ও ডিসি পার্কগামী পর্যটক বাস সার্ভিসে আজ ও আগামীকালের জন্য নিউমার্কেট রুটের পাশাপাশি চকবাজার ও বহদ্দারহাট থেকে ২ টি করে ৪ টি অতিরিক্ত বাস সংযোজন করা হয়েছে।তারই ধারাবাহিকতায় পর্যটকদের সাপ্তাহিক ছুটির দিনগুলো আনন্দময় করার লক্ষ্যে জেলা প্রশাসন,চট্টগ্রাম এর ব্যবস্থাপনায় ফুল ডে ট্যুর সার্ভিসটি চালু হয়েছে। এই ট্যুর সার্ভিসের মাধ্যেমে প্রাথমিকভাবে পর্যটকগণ সীতাকুন্ড ইকোপার্ক (সুপ্তধারা ও সহস্রধারা ঝর্ণা), গুলিয়াখালী সমুদ্র সৈকত , মহামায়া লেক এবং ডিসি পার্কে ভ্রমণ করতে পারবেন। আগামীকাল থেকে ৪ মাইক্রোবাস নিয়ে উক্ত ফুল ডে ট্যুর সার্ভিসের যাত্রা শুরু হচ্ছে।মাত্র ৮৫০/= টাকার ফুল ডে ট্যুর প্যাকেজের মাধ্যমে আগামী ১লা জুলাই হতে ভ্রমণপিপাসুগণ সৌন্দর্যমন্ডিত চট্টগ্রামের ৪ টি দর্শনীয় স্থান ঘুরে আসতে পারবেন। উক্ত ফুল ডে ট্যুর সার্ভিসটি প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার চালু থাকবে। ফুল ডে ট্যুর সার্ভিসের মাইক্রো-বাসগুলো চট্টগ্রামের শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেটে অবস্থিত মোটেল সৈকত এর সামনে থেকে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সকাল ৮ঃ৩০ মিনিটে যাত্রা শুরু করবে এবং সন্ধ্যা ৬.৩০ টার মধ্যে মোটেল সৈকতের সামনে ফিরে আসবে। উক্ত প্যাকেজে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাস সার্ভিসের পাশাপাশি সকালের স্ন্যাকস , দুপুরের খাবার ,সার্বক্ষণিক ট্যুর গাইডের সুবিধা থাকবে। ধীরে ধীরে ফুল ডে ট্যুর সার্ভিসের পরিসর আরো বাড়ানো হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page