১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

মহাগ্রন্থ পবিত্র আল-কোরআন অবমাননায় আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের নিন্দা জ্ঞাপন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ডেক্স রিপোর্টঃ>>>

সুইডেনের রাজধানী স্টকহোমের একটি মসজিদের সামনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।‘মত প্রকাশের স্বাধীনতার’ নামে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীককে অপমান করার মত জঘন্যতম কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে সদরদপ্তরে প্রতিবাদ লিপি প্রেরণ করেন আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে এ ধরনের অনাকাঙ্ক্ষিত উসকানি বন্ধে বাংলাদেশসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুসারে, সুইডেনে বসবাসরত ইরাকি নাগরিক সালওয়ান মোমিকা বুধবার স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে ইসলামের পবিত্র গ্রন্থের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়।এ ব্যাপারে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ ফজলুল কবীর বলেন, ” ইসলাম শান্তির ধর্ম আর এই শান্তির মূলমন্ত্র হলো মহাগ্রন্থ পবিত্র আল-কোরআন। নিঃসন্দেহে মহাগ্রন্থ পবিত্র আল-কোরআনের অবমাননা শান্তি-শৃঙ্খলা নষ্ট ও উস্কানিমূলক যা মেনে নেওয়া যায় না, বাক স্বাধীনতা প্রকাশের নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে বিশ্ব শান্তি লঙ্ঘন করা যা আন্তর্জাতিক অপরাধের শামিল।তিনি এহেন ঘৃণ্য অপরাধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংগঠনের কেন্দ্রীয় নেতা, সিলেট বিভাগীয় প্রধান ও ই-প্রেস নিউজ এর নির্বাহী সম্পাদক সাংবাদিক মাসুদ লস্কর মহাগ্রন্থ আল-কোরআনের অবমাননার নিন্দা জানিয়ে বিশ্বনেতাদের কাছে অপরাধীকে শাস্তির দাবি জানান। সংগঠনের ভারতীয় শাখার প্রধান কবি সাহিত্যিক ও সাংবাদিক আব্দুল গাফফার এক প্রতিবাদ লিপিতে বলেন,সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ যা প্রতিটি ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এক সংবিধান। শুধু তাই নয়, সকল মানবজাতির জন্য বিশ্ব শান্তির বার্তা এবং অনুশাসন এই পবিত্র আল-কোরআনে বিরাজ করছে। যে সংবিধান ত্যাগ তিতিক্ষা এবং সংযমের মাস পবিত্র রমজান মাসে নাজেল (সৃষ্টি) হয়েছিল, সেই মহাগ্রন্থ পবিত্র আল-কোরআন যে বা যারা অগ্নিদগ্ধ করে পুড়িয়ে ছারখার করে দেওয়ার ঘটনা সারা বিশ্বের শান্তি বিঘ্নিত করা, দাঙ্গা লাগানো এবং ধর্মীয় ভাবাবেগের উপর আঘাত করা। এ ধরনের ঘৃণ্য এবং নিন্দনীয় কাজের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলকে ধিক্ জানানোর পাশাপাশি সকল শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে অপরাধীর কঠোর শাস্তি দাবি করছি। ভারতের মুর্শিদাবাদ জেলার কবি,সাহিত্যিক ও সাংবাদিক সৌমেন্দু লাহিড়ী বলেন, প্রত্যেক ধর্মগ্রন্থই মহা মূল্যবান।সব ধর্মের মূলমন্ত্র হল সত্য, সততা এবং শান্তি। মহামূল্যবান পবিত্র কোরআন এই ভাবে পোড়ানো, এই ঘটনা ভাবা যায় না। এবং এই ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না। এই ঘটনার তীব্র নিন্দা জানাই।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page