১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

বঙ্গবন্ধু,বঙ্গমাতা এবং প্রধানমন্ত্রীর নামে কোরবানি দিলেন কৃষক দম্পতি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>>

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদুল আজহা উপলক্ষে উপহার হিসেবে কিশোরগঞ্জের কৃষক দম্পতি বুলবুল আহমেদ ও তার স্ত্রী ইসরাত জাহানের দেওয়া গরুটি ঐ দম্পতি বৃহস্পতিবার কোরবানি করেন এবং প্রধানমন্ত্রীর নির্দেশ মতো মাংস স্থানীয় দরিদ্রদের মাঝে বিতরণ করেন।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে গরুটি কোরবানি দেয়া হয়।ঐ দম্পত্তি ২০২০ সালে নেত্রকোনা থেকে আড়াই লাখ টাকায় ক্রস ব্রাহ্মা জাতের গরুটি কিনেছিলেন এবং তিন বছরের বেশি সময় ধরে লালন-পালন করেছিলেন কোরবানির ঈদে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য। বুলবুলের বাবা-মা ও তার স্ত্রী ইসরাত জাহানের বাবা-মায়ের নামেও কোরবানি দেওয়া হয়।প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশ মতো গরুটি কোরবানি করে দরিদ্রদের মধ্যে মাংস বিতরণ করা হয়েছে। কোরবানির গরুটি থেকে প্রায় ৫৬৫ কেজি মাংস পাওয়া গেছে।১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকান্ডের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী, দেশ এবং জনগণের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনের উপস্থিতিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ও সুখিয়া ইউনিয়নের ১৬৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়।
শেখ হাসিনাকে জানানো হয়েছিল যে, গত ৯ জুন এক কৃষক দম্পতি তাঁকে উপহার দেওয়ার জন্য গরুটি লালন-পালন করেছিলেন এবং কৃষক দম্পতির ভালোবাসায় অভিভূত হয়েছিলেন তিনি।
প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরকাউনা গ্রামের বাসিন্দা বুলবুল আহমেদ ও তার স্ত্রী ইশরাত জাহান দু’জনকে ধন্যবাদ জানান।বুলবুল জানান, তিনি এবং তার স্ত্রী ইশরাত জাহান আওয়ামী লীগ সরকারের চালু করা ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্প থেকে ঋণ নিয়ে স্বল্প সঞ্চয় থেকে প্রধানমন্ত্রীর জন্য এই গরুটি কিনেছেন। গত তিন বছর ধরে তারা আন্তরিকভাবে গরুটির যতœ নেন।তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার প্রতি অনুরাগ ও ভালোবাসা থেকেই আমরা এই গরুটি কিনে লালন-পালন করেছি।বুলবুল আহমেদ তার গরু উপহার হিসেবে গ্রহণ করতে রাজি হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page