১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার। উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার চরকালেখান ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাসির ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত নিয়ন্ত্রণহীন তিন চাকা: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার শঙ্কা টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ>>>

সৌদি সরকারের অতিথি হিসেবে পবিত্র হজ পালন করতে ১০ দিনের সফরে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট সৌদি স্থানীয় সময় বিকালে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন ও তাঁর স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং সফর সঙ্গীদের নিয়ে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। জেদ্দা বিমানবন্দরে পৌঁছলে মো: সাহাবুদ্দিনকে মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান বিন আবদুল আজিজ, কেএসএ-তে বাংলাদেশের রাষ্ট্রদূত ডঃ মোহাম্মদ জাভেদ পাটোয়ারি এবং দূতাবাসের কর্মকর্তারা স্বাগত জানান। সেখান থেকে ভিভিআইপি প্রতিনিধি দলকে রাজকীয় অতিথি হিসাবে পবিত্র মক্কার সাফা রয়্যাল প্যালেসে আবাসস্থলে নিয়ে যাওয়া হয়। এখান থেকে রাষ্ট্রপতি ও তার স্ত্রী এবং সফরসঙ্গী দলের অন্য সদস্যদের হজ পালন করার কথা রয়েছে।রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা ছাড়াও প্রধানমন্ত্রীর বেসরকারি ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বঙ্গভবনের সচিব এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন।রাষ্ট্রপতি বিমানে হজ কাফেলার হজযাত্রী ও তার সফরসঙ্গী দলের সদস্যদের খোঁজ খবর নেন।এর আগে রাষ্ট্রপ্রধান দুপুর আড়াইটার দিকে হযরত শাহজালাল র. অভ্যন্তরীণ বিমানবন্দর (হিসা) থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, সেনাপ্রধানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বেসামরিক ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে তাকে বিদায় জানান।হজের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ১লা জুলাই মহানবী হজরত মুহাম্মদ সা.-এর রওজা জিয়ারত করতে মদিনায় যাবেন। সৌদি আরবে তার ১০ দিনের সফর শেষ করে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে (ফ্লাইট নম্বর : বিজি ৩৩৮) ২ জুলাই মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার।
উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮
আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা
বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক
সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক
সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
চরকালেখান ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাসির ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page