১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

মহাদেবপুরে থানা পুলিশের আইজিপির পুরস্কার লাভ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ>>>

নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ ভালো কাজের স্বীকৃতিস্বরুপ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আইজিপির বিশেষ পুরস্কার লাভ করেছে। শনিবার (২৪ জুন) দুপুরে নওগাঁ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেনের হাতে পুরস্কারের নগদ ১০ হাজার টাকা হস্তান্তর করেন।মহাদেবপুরে একটি ক্লুলেস ১৪ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনার রহস্য উদঘাটন, ছিনতাই করা টাকা উদ্ধার ও ৬ ছিনতাইকারিকে গ্রেফতারের জন্য মহাদেবপুর থানা পুলিশ টিমকে এই পুরস্কার দেয়া হয়।মহাদেবপুর থানার ওসি জানান, গত ১৬ মার্চ বিকেলে উপজেলার রাইগাঁ ইউনিয়নের বেলট গ্রামের ধান ব্যবসায়ী আব্দুল জোব্বার নজিপুর ব্যাংক থেকে ১৪ লক্ষ ১০ হাজার টাকা তুলে নিয়ে বাড়ি আসার পথে মাতাজি-মহাদেবপুর পাকা সড়কের বেলট মোড় নামক স্থানে ছিনতাইয়ের শিকার হন। দুটি মোটরসাইকেলযোগে হেলমেট পড়া ৪ ছিনতাইকারি পিছন দিক থেকে এসে কৌশলে তাকে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে তার চোখে মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। এব্যাপারে থানায় মামলা দায়ের করা হলে থানা পুলিশ নওগাঁ, জয়পুরহাট, বগুড়া ও দিনাজপুর জেলায় পৃথক অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৬ জন ডাকাতকে গ্রেফতার করে। ডাকাতদের কাছ থেকে লুন্ঠিত টাকা ও ডাকাতি কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে। এই ঘটনায় প্রাথমিক কোন ক্লু না থাকলেও অত্যাধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে পুলিশ তাদের শনাক্ত করতে সক্ষম হয়। মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, ওসি মোজাফফর হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ প্রমুখ এতে নেতৃত্ব দেন।
এরআগে গতবছর আরও একটি ক্ল’লেস ডাকাতির ঘটনা উদঘাটনের জন্য জয়ব্রত পাল রাজশাহী রেঞ্জে শ্রেষ্ট কর্মকর্তা এবং গত মার্চ মাসে নওগাঁ জেলার ১১ উপজেলার মধ্যে মহাদেবপুর শ্রেষ্ঠ থানা এবং জয়ব্রত পাল, মোজাফফর হোসেন ও আবুল কালাম আজাদ শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হন।#

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page