৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গর্জনিয়ায় ইউএনও জিল্লুর রহমান: সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সুনামগঞ্জ পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের জন্য ১০৪ কোটি ৩৭ লাখ ৫ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করেন মেয়র নাদের বখত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>>>

জল-জ্যেৎস্না,নান্দনিক ও দৃষ্টিনন্দন সুনামগঞ্জ পৌরসভা গঠনের লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ১০৪ কোটি ৩৭ লাখ ৫ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে।রবিবার(২৫ জুন) পৌরসভার কনফারেন্স রুমে সভাপতি হিসেবে সময় উপযোগী এ বাজেট ঘোষনা করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। বাজেটের মূল প্রবন্ধ উপস্থাপন করেন পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা সন্তোষ কুমার দাস।এ সময় উপস্থিত ছিলেন,পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ রায়,জেলা আওয়ামীলীগ নেতা এড. মো. চাঁন মিয়া,পৌরসভার কাউন্সিলর ও জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক গোলাম সাবেরীন সাবু,২নং ওয়ার্ড কাউন্সিলর মোশারফ হোসেন,৪নং ওয়ার্ড কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ,৭নং ওয়ার্ড কাউন্সিলর আহসান জামিল আনাছ,৬নং ওয়ার্ড কাউন্সিলর আবাবিল নুর,৯নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম আহমদ সৈনিকসহ সকল কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরবৃন্দরা উপস্থিত ছিলেন।বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ১০৪ কোটি ৩৭ লাখ ৫ হাজার টাকা,আর ব্যয়(রাজস্ব ও উন্নয়ন) ধরা হয়েছে ৯৮ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকা এবং স্থিতি ৫ কোটি ৭৭ লাভ ৫৫ হাজার টাকা নির্ধারন করা হয়েছে।সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেছেন,এই পৌরসভাকে নান্দনিক পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে পৌর নাগরিকদের সকল প্রকার সুযোগ সুবিধা প্রদানের জন্য শিক্ষা বৃত্তি,দারিদ্র বিমোচন,স্বাস্থ্যসেবার জন্য কমিউনিটি ক্লিনিক স্থাপন,ডিজিটাল সেবার উন্নয়ন,পরিচ্ছন্ন শহর গড়ে তোলা,ড্রেনেজ সমস্যার সমাধান এবং রাস্তাঘাটের উন্নয়নে এই বাজেট ঘোষনা করা হয়েছে। তিনি আরো বলেন পৌর নাগরিকরা নিয়মিত পৌর কর পরিশোধ করবেন এবং যা নির্ধারন করা হয়েছে এই কর আগামীতে আর না বাড়ানোর ঘোষনা দেন তিনি। এই কর পরিশোধের মাধ্যমে পৌরসভার কর্মচারীদের বেতনভাতা পরিশোধ করা হয়ে থাকে। তিনি এই পৌরসভার জননন্দিত প্রয়াত পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মনোয়ার বখত নেক,প্রয়াত চেয়ারম্যান মমিনুল মউজ্জুদ্দিন ও প্রয়াত পৌরসভার মেয়র আইয়ূব বখত জগলুলের স্বপ্নেঁর এই আধুনিক ও ডিজিটাল এবং নান্দনিক পৌরসভা গঠনে তাদের পরিকল্পনাগুলো অনুসরণ করে কাজ করে যাওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। তিনি এই পৌরসভাকে একটি আধুনিক ও নান্দনিক পৌরসভা গঠনে পৌর নাগরিকদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। 

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page