১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার। উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার চরকালেখান ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাসির ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত নিয়ন্ত্রণহীন তিন চাকা: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার শঙ্কা টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়……এমপি ইউসুফ হারুন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বশির আহম্মেদ বিশেষ প্রতিনিধি >>>>

আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আলহাজ¦ ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি হয়। দেশের মানুষ নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারে। এ সাফল্যের কারণে বিশ্ববাসীর কাছে বারবার প্রশংসিত হয়েছেন তিনি। এজন্য দেশ আজ বিশ্বের দরবারে এক অনন্য মর্যাদায় আসীন হয়েছে। তাই বাংলাদেশের প্রয়োজনেই জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে।
আলহাজ¦ ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি শুক্রবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম সাফল্যের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার হাসান চিনুর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সাহেদের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবলীগ কেন্দ্রিয় কমিটির সদ্যস্য হাজী মোহাম্মদ ইসমাইল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নবীপুর পূর্ব ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, বাঙ্গরা বাজার থানা যুবলীগের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ নজরুল, শ্রীকাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম তুহিন। আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন, আওয়ামীলীগ নেতা মাওলানা আবুবকর।অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণসহ একটি আনন্দ র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে কেক কেটে উপস্থিত সকলকে খাওয়ানো হয়। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের সামনে আওয়ামীলীগ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। # #

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার।
উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮
আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা
বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক
সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক
সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
চরকালেখান ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাসির ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page