২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আমলাতন্ত্রের ফাঁদে সাংবাদিকতা: আত্মঘাতী কোন্দল ও পেশাগত মর্যাদার সংকট ! পটিয়া দুগ্ধ খামারিদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অনুষ্টানে এমপি এনাম। পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ। পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এ মাস্টার্স প্রোগ্রাম উদ্বোধন চট্টগ্রাম বন্দরে জলাবদ্ধতায় কোটি টাকার পণ্য নষ্টের অভিযোগে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দাবি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র উখিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে গ্রাহকদের বিক্ষোভ উন্নত যোগাযোগই উন্নয়নের চাবিকাঠি: এমপি শাহজাহান চৌধুরী পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারী ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সাতকানিয়ায় কলেজ ছাত্র সিহাবকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় প্রতিবেশী দুই পক্ষের মধ্যে চলমান বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক কলেজ ছাত্র ছুরাকাহত হয়েছে তার প্রতিবাদে সাতকানিয়া সরকারি কলেজের ছাত্ররা সাতকানিয়া ডাকবাংলার সামনে মানববন্ধন করেছেন?মানব বন্ধনে  বক্তারা বলেন, ১৫ দিন হয়ে গেলেও সাতকানিয়া থানা পুলিশ এখনো আসামিদের গ্রেফতার করতে পারেনি, এদিকে আহত শিহাব চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে,আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার করার জোর দাবি জানান,এবং উক্ত ঘটনায় উপজেলার ঢেমশা ইউনিয়নের আলমগীর পাড়ার রফিকুল ইসলামের পূত্র মুহাম্মদ মুসা বাদী হয়ে
১. আবুল বশর (৪৫), পিতা- মৃত ইয়াকুব আলী ২. মুহাম্মদ বাকিৰ (২১), পিতা- আবুল বশর ৩. রাবিয়া বেগম (৩৫), স্বামী আবুল বশর ৪. মুহাম্মদ শোয়াইব (১৯), পিতা- আবুল ৫. মুহাম্মদ সাকিব (২২), পিতা- শামসুল ইসলাম ৬. কমরুন্নাহার (৪০), স্বামী- শামসুল ইসলাম, সর্বসাং- উত্তর ঢেমশা, আলমগীর পাড়া, ৪নং ওয়ার্ড, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম সহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে আসামী করে সাতকানিয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
১৫ জুন’২৩ ইং —বার সাতকানিয়া থানায় দায়েরকৃত এজাহারে বাদী মুহাম্মদ মুসা গত ১৩ জুন রাত ১০ টার সময় বিবাদীগন পুর্ব পরিকল্পিতভাবে ঘটনা সংঘঠিত করার উদ্দেশ্যে পলিথিনে করে বাথরুমের ময়লা এনে বাদী মুসার ঘরের সামনে ছুঁড়ে মারলে বাদী মুসা ও তার পরিবারের সদস্যরা তা স্বচক্ষে দেখে ফেলায় ময়লা ছুঁড়ে মারার কারন জানতে চাইলে বিবাদীগন সংঘবদ্ধভাবে বিবাদে জড়িয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং এক পর্যায়ে বাদীর ছোটভাই ২০২৩ সালের এইচ.এস.সি পরিক্ষার্থী শিহাবকে ধারালো ছুরি ও লাটি দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় সজোরে বারি মারিলে সে মাটিতে লুটিয়ে পড়ে, এসময় বিবাদী আবুল বশর নিজেই শিহাবকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে শিহাবের পেটে চুরিকাঘাত করিয়া পেটের নাড়িবুড়ি বের করে গুরুত্বর রক্তাক্ত কাটা জখম করিয়া দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে শিহাবকে রক্তাক্ত অবস্থায় সাতকানিয়া আশ-শেফা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। শিহাব বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৪ নং ওয়ার্ডের এমপি-৪ নং বেড়ে মুমুর্খ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে উল্লেখ করা হয়।
এ ঘটনায় সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসির আরাফাতের কাছে অভিযুক্ত আসামিদের গ্রেফতার না করার কারণ জানতে ফোন করা হয়। তিনি জানান ,আসামিরা বারবার তাদের স্থান পরিবর্ত করাতে গ্রেফতারে কিছুটা বিলম্ব হচ্ছে। শীঘ্রই একে একে সব আসামিকে গ্রেফতার করা হবে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page