২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন। রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সোনার হরিণ ধরতে গিয়ে মানব পাচারকারীদের খপ্পরে পড়ে সৌদীআরবে নির্যাতনের শিকার শাল্লার রিনা আক্তার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>>

মানব পাচারকারী দালালদের খপ্পরে পড়ে সৌদী আরব গিয়ে নিখোঁজ রয়েছে সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাওঁ ইউনিয়নের উজানগাঁও গ্রামের মো. রিপন মিয়ার স্ত্রী রিনা আক্তার(৩১)। অভাব অনটনের সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে ৫ সন্তানের এই জননী কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার সাকুয়া ভাটিয়া মিরপাড়ার বাসিন্দা মতিউর রহমান মীরের ছেলে দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর বাজারে পারভেজ স্বর্ণ শিল্পালয়ের মালিক মো. আলমগীর মীরের সাথে পরিচয় হয় চলতি বছরের গত জানুয়ারী মাসের শেষের দিকে।

তখন এই মানব পাচারকারী আলমগীর মীর তাকে বিনা টাকায় সৌদী আরবের দাম্মামে পাঠানোর প্রলোভন দেখান। ঐ অবলা নারী দালালের কথা বিশ্বাস করে তার দিনমুজুর স্বামী রিপন মিয়ার মাধ্যমে রিনা আক্তার তার নামে পাসপোর্ট বানিয়ে (পাসপোর্ট নম্বর- এ ০৬৪৯৬৩৩০)পাসপোর্টটি দালাল আলমগীর মীর ও সুনামগঞ্জের বিলপাড়ে বসবাসকারী আরেক মানব পাচারকারী দালাল মোস্তাক তালুকদারের সাথে পরিচিত হয়ে পাসপোর্টটি তাদের হাতে তুলে দেন।

কয়েকদিন পরে মানব পাচারকারী আলমগীর মীর ও মোস্তাক তালুকদার ঐ নারী রিনা আক্তারকে ফোনে বলেন যে আপনার ভিসা হয়ে গেছে। পরবর্তীতে চলতি বছরের গত ৫ এপ্রিল রিনা আক্তারকে নিয়ে দালাল চক্র ঢাকায় চলে যান।

সেখান থেকে ৬ এপ্রিল রিনা আক্তারকে ঢাকার আন্তর্জাতিক বিমান বন্দর থেকে একটি এয়ার লাইন্স এর মাধ্যমে সৌদী আরবের দাম্মামের উদ্দেশ্যে ফ্লাইট দেয়া হয়। রিনা আক্তার সৌদী আরবের দাম্মামে পৌছার পর সেখানকার এক আরবীর ঘরের ঝি এর দেয়া হয় মাসিক ৩০ হাজার টাকা বেতনে । রিনা আক্তার দাম্মামে পৌছার পর থেকে গত আড়াই মাসে তার স্বামী রিপন মিয়ার সাথে ২/৩বার ফোনে আলাপ করলেও একটি টাকা ও বেতন দেয়নি বাসার মালিক। পরবর্তীতে বাসার মালিক (আরবী) তাকে আর তার বাড়িতে কথা বরতে নিষেধ করেন। এদিকে সৌদীর কপিল রিনা আক্তারের উপর চালিয়ে যাচ্ছে শারীরিক নির্যাতনের স্ট্রীমরোলার। এমনকি কারেন্টের তার দিয়ে প্রতিদিন ঐ শ্রমজীবি নারী রিনা আক্তারের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত করে।

গত ১৬ই জুন রিনা আক্তার কপিলের পায়ে ধরে ফোন দিয়ে তার স্বামী রিপন মিয়ার সাথে কথা বলে কান্নাজড়িত কণ্ঠে তার উপর বাসার মালিকের শারীরিক নির্যাতনের বর্ণণা দেন এবং তাকে সৌদীর দাম্মাম থেকে যেকোন মূল্যে দেশে ফিরিয়ে আনতে স্বামীকে অনুরোধ করে। অন্যতায় তাকে যেকোনদিন বাসার মালিক(কপিল) মেরে ফেলতে পারে বলে ও তিনি ফোন আশংঙ্কার কথা জানান।

এ ব্যপারে সৌদীতে মানবেতর জীবনযাপন কারী নারী রিনা আক্তারের স্বামী রিপন মিয়া কান্নাজড়িত কণ্ঠে তার স্ত্রীকে সৌদী আরবের দাম্মাম থেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবী জানান। তিনি মানবপাচারকারী দালাল মো. আলমগীর মীর ও সুনামগঞ্জ পৌরশহরের বিলপাড়ে অবস্থানকারী আরেক মানবপাচারকারী মোস্তাক তালুকদারকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য আইন শৃংখলা বাহিনীর প্রতি আবহান জানান।

এ ব্যাপারে মানব পাচারকারী মো.আলমগীর মীর(০১৭৫৭২২২৪৪০) এবং সুনামগঞ্জের বিলপাড়ের আরেক মানব পাচারকারী মোস্তাক তালুকদারের(০১৯৭৫৬৭৭০৯৪) এই নম্বরগুলোতে একাধিকবার যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে সুনামগঞ্জের পুলিশ সুপার মো. এহসান শাহ বলেন,নির্যাতিত নারীর স্বামীকে শাল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দেন এবং অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেওয়া হবে বলে ও জানান তিনি। ##

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু
অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র।
দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায়
চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার
সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা
উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল
সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি 

You cannot copy content of this page