৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু পেকুয়ায় ৯ মণ্ডপে দুর্গাপূজা, প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় গভীর রাতে গরু চুরি,নিঃস্ব পরিবারের আহাজারি। সিগারেট। তুমি আসবে ফিরে ফুলে ফুলে সুগন্ধি ছড়িয়ে। সাতকানিয়ায় জামায়াতকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তের দাবি টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান: ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার জমির রেকর্ড সংশোধনে ২০ লাখ টাকার ঘুষ! দুদকের জালে রাঙ্গাবালীর বিতর্কিত ভূমি কর্মকর্তা সোবাহান চাটখিলে শিক্ষার্থীদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানার ছাতা বিতরণ জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করা হবে: এমপি শাহজাহান চৌধুরী
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ইতিবাচক রাজনীতি উৎসবে যোগ দিন শ্লোগানকে সামনে রেখে মাল্টিপার্টি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বশির আহমেদ, বিশেষ প্রতিনিধি,>>>

কুমিল্লায় ‘ইতিবাচক রাজনীতির উৎসবে যোগ দিন’ এ শ্লোগানকে সামনে রেখে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে তারুণ্যের মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর কান্দিরপাড়ের একটি রেস্টুরেন্টে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, মেধাবী তরুণরা রাজনীতি বিমুখের কারণ রাজনীতিবিদরা শুধু দায়ী নয়, এর জন্য নাগরিকদের সচেতনতার অভাব ও সামগ্রিক পরিবেশও দায়ী। দেশকে এগিয়ে নিতে মেধাবী তরুণদের অবশ্যই রাজনীতিতে সম্পৃক্ত হতে হবে। এবিষয়ে রাজনৈতিক দল গুলোকেও ভূমিকা রাখতে হবে।

এদিকে গণতন্ত্র, রাজনীতি, নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব, অ্যাডভোকোসিসহ ৮ টি বিষয়ে ফ্রি কোর্স করায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম। ৮ টি কোর্স সম্পন্ন করা শরিফুল আলম চৌধুরী ও সৈয়দ রাজিব আহম্মেদসহ ১৩ জনকে সার্টিফিকেট প্রদান করা হয়। অপরদিকে কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ডিবেটিং ক্লাবের সাথে ‘মেধাবী তরুণরা রাজনীতি বিমুখ-এর কারণ রাজনীতিবিদগণ নয়, নাগরিকদের সচেতনতার অভাবই দায়ী’ বিষয়ে প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু, সাধারণ সম্পাদক কোহিনুর বেগম, ডেমোক্রেসি ইন্টরন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার, মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির মোহন,মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি মাহবুবুল আলম সেলিম, দক্ষিণ জেলা মহিলা দল সভাপতি সাকিনা বেগম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সারোয়ার জাহান দোলন, দক্ষিণ জেলা মহিলা পার্টির সভাপতি জোসনা আক্তার, সাধারণ সম্পাদক জোনাকী মুন্সী, মহানগর যুব মহিলালীগের সভাপতি তাহমিনা আক্তার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার মুন্নী প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page